মেয়ের সাহসীকতাকে কুর্ণিশ মা-এর, কেঁদেই ফেলেন দীপিকা, পড়ুন মন ছুঁয়ে যাওয়া কাহিনি

মেয়ের কেরিয়ারের লড়াই নিয়ে বেশ কিছু কথা লেখেন। যা আবেগপ্রবণ করে তোলে অনুষ্ঠানে উপস্থিত দীপিকাকে।

'পদ্মাবতী' নিয়ে বিতর্ক ক্রমেই অগ্নিগর্ভ রূপ নিচ্ছে। ছবির নায়িকা দীপিকার বিরুদ্ধে আসছে একের পর এক বিরূপ মন্তব্য । তাঁর মাথার দাম ঘেষণা থেকে হুমকি কিছুই বাদ রাখেননি বিক্ষুদ্ধরা। কিন্তু এরই মধ্যে নিজের অবস্থানে অনড় এই অভিনেত্রী,গতকলাই মুম্বইতে এক অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন।

জনসমক্ষে দীপিকাকে কীভাবে কাঁদালেন শাহরুখ! দেখুন ভিডিও

মুম্বইতে এক পুরস্কার বিতরণ সংক্রান্ত অনুষ্ঠানে, এদিন দীপিকার মায়ের লেখা একটি চিঠি পড়ে শোনাচ্ছিলেন শাহরুখ। চিঠিতে দীপিকার মা উজ্জ্বলা পাড়ুকোন , মেয়ের কেরিয়ারের লড়াই নিয়ে বেশ কিছু কথা লেখেন। যা আবেগপ্রবণ করে তোলে অনুষ্ঠানে উপস্থিত দীপিকাকে। তখনই কান্নায় ভেঙে পড়েন 'পিকু'। সঙ্গে সঙ্গে নিজের চেয়ার ছেড়ে উঠে এসে দীপিকার চোখের জল মুছিয়ে , তাঁকে জড়িয়ে ধরেন শাহরুখ। একসময়ে শাহরুখ অভিনীত 'ওম শান্তি ওম ' ছবি দিয়ে বলিউডে পথ চলা শুরু করেছিলেন দীপিকা। তআর তাঁর এদিনের আবেগঘন মুহুর্তেও সেই কো-স্টারই এসে জড়িয়ে সামলে নেন দীপিকাকে। যে ছবি নিঃসন্দেহে একটি মূল্যবান মুহূর্তের সাক্ষী।

Deepika's breakdown after hearing her mother's letter #deepikapadukone #shahrukhkhan

A post shared by Follow For Daily Updates (@ourdeepika) on

প্রসঙ্গত, 'পদ্মাবতী' ছবি নিয়ে যেভাবে দিনের পর দিন বিক্ষুদ্ধদের হুমকির শিকার হচ্ছেন দীপিকা তাতে তাঁর এভাবে ভেঙে পড়ার নেপথ্যে সেই কারণই রয়েছে বলে অনেকের ধারণা। তবে , দীপিকা পাড়ুকোন এদিনের অনুষ্ঠানে সেই নিয়ে মুখ খোলেননি। বরং তাঁর মায়ের ভূয়সী প্রশংসা করেন তিনি। এর আগে, ফিল্ম ফেয়ারের মঞ্চে দীপিকা তাঁর বাবা স্বনামধন্য ব্যাটমিন্টন প্লেয়ার প্রকাশ পাড়ুকোনের পাঠানো একটি চিঠি পাঠ করেন। সেদিনও তিনি একইভাবে আবেগপ্রবণ হয়ে পড়েন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+