'কালা' জাদুদে বুঁদ রজনী-ভক্তরা ! রজনীকান্ত-নানার ছবির জমজমাট ট্রেলার ভাইরাল

তাঁর ভক্ত-কূল এখন 'কালা' জাদুতে বুঁদ! 'কালা কারিকলন' ছবির দ্বিতীয় ট্রেলার মুক্তি পেতেই তা ভাইরাল হয়ে উঠতে শুরু করেছে। কেন এমন হচ্ছে তা নিয়ে প্রশ্ন করতে, একটাই উত্তর মিলবে, ...'রজনী ফ্যাক্টর'!

তাঁর ভক্ত-কূল এখন 'কালা' জাদুতে বুঁদ! 'কালা কারিকলন' ছবির দ্বিতীয় ট্রেলার মুক্তি পেতেই তা ভাইরাল হয়ে উঠতে শুরু করেছে। কেন এমন হচ্ছে তা নিয়ে প্রশ্ন করতে, একটাই উত্তর মিলবে, ...'রজনী ফ্যাক্টর'! রজনীকান্ত, নানা পাটেকর অভিনীত এই ছবির ট্রেলার ঘিরে এখন সরগরম দক্ষিণের ফিল্ম জগত। ছবি মুক্তি পাচ্ছে হিন্দিতেও। ফলে বলিউডেও সেই উচ্ছাসের জোয়ার গিয়ে আছড়ে পড়ছে!

কালা জাদুদে বুঁদ রজনী-ভক্তরা ! রজনীকান্ত-নানার ছবির জমজমাট ট্রেলার ভাইরাল

ছবির প্রযোজনায় রয়েছেন 'থালাইভা' রজনীকান্তের জামাই তথা অভিনেতা ধনুশ। আর ছবির দ্বিতীর ট্রেলার এদিন সোশ্যাল মিডিয়ায় আনেন দক্ষিণী স্টার ধনুশই। ছবিটি তামিল ও তেলুগু ভাষাতে তৈরি হয়েছে। তবে ডাবিং হয়ে হিন্দিতেও মুক্তি পেতে চলেছে 'কালা'। ছবির নায়ক অবশ্যি রজনীকান্ত। ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে বলিউডের অন্যতম গুণী অভিনেতা নানা পাটেকরকে। এখানেই শেষ নয় , ছবির স্টারকাস্টের তালিকা। বলিউড অভিনেত্রী হুমা কুরেশি রয়েছেন ছবিতে। থাকছেন দক্ষিণী সুপারস্টার মামুট্টিও। সব মিলিয়ে ছবির জমজমাট ট্রেলার আপাতত ভাইরাল ।

কালা জাদুদে বুঁদ রজনী-ভক্তরা ! রজনীকান্ত-নানার ছবির জমজমাট ট্রেলার ভাইরাল

এর আগে, ২০১৬ সাল মুক্তি পেয়েছিল রজনীকান্তের 'কাবালী' ছবিটি। সেই সময়েও তা বক্স অফিসে ব্যাপক সাড়া পায়। এবার তো মাল্টি স্টারকাস্টের সঙ্গে বক্স অফিসেরে যুদ্ধ ময়দানে পামছেন রজনীকান্ত। ফলে আসা করাই যায় যে আঞ্চলিক এই ছবিটি এবছরে কী ধরনের বাণিজ্য করতে চলেছে। আগামী ৭ জুন মুক্তি পেতে চলেছে রজনীকান্তের 'কালা কারিকলন'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+