(ভিডিও) মুক্তি পেল 'বজরঙ্গী ভাইজান'-এর ট্রেলর

আগামী মাসে পবিত্র ঈদে মুক্তি পাবে কবীর খান নির্দেশিত ও বলিউড স্টার সলমন খান অভিনীত সিনেমা 'বজরঙ্গী ভাইজান'। [বজরঙ্গী ভাইজানের শুটিং শেষ করতে ভূস্বর্গে সলমন]

একে 'হিট অ্যান্ড রান' মামলায় সাজা পাওয়া নিয়ে বিস্তর জলঘোলা, তার উপরে সল্লু ভাইয়ের লুক এই সিনেমায় একেবারে অন্যরকম। ফলে এই সিনেমা নিয়ে ইতিমধ্যেই সলমনপ্রেমীদের মধ্যে কৌতুহলের পারদ চরমে উঠেছে। ['বজরঙ্গী ভাইজান'-এর শুটিংয়ের অদেখা ছবি]

এখানে যে চরিত্রে সলমন অভিনয় করছেন তাঁর নাম পবন কুমার চতুর্বেদী। সে বজরঙ্গবলীর ভক্ত বলে তাঁকে ডাকা হয় বজরঙ্গী নামে। এহেন বজরঙ্গীর পরিচয় হয় কথা বলতে না পারা মূক একটি মেয়ের সঙ্গে যে পাকিস্তান থেকে কোনওভাবে ভারতে এসে হারিয়ে গিয়েছে। তাকে পাকিস্তানে ফেরানো নিয়েই গড়ে উঠেছে গোটা চিত্রনাট্য। [জেনে নিন বলিউড তারকাদের গোপন বিস্ফোরক স্বীকারোক্তি]

সলমন ছাড়া সিনেমায় রয়েছেন করিনা কাপুর ও নওয়াজউদ্দিন সিদ্দিকি। করিনার চরিত্রটির নাম রাশিকা ও নওয়াজ এখানে পাকিস্তানি সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন। কাশ্মীরের অনন্য রূপ এই সিনেমায় তুলে ধরা হয়েছে যা সিনেমাটিকে আরও আকর্ষণীয় করে তুলবে সন্দেহ নেই। এবার একঝলকে দেখে নিন বজরঙ্গী ভাইজানের সদ্যপ্রকাশিত ট্রেলর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+