শুভদৃষ্টিতে এ কী কাণ্ড করছিলেন রাজ-শুভশ্রী! মুক্তি পেল বিয়ের 'ট্রেলার', দেখুন ভিডিও

রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিয়ে টলিউডে এই মুহূর্তের সবচেয়ে হাইপ্রোফাইল বিবাহবাসর। বজবজের বাওয়ালি রাজবাড়িতে আয়োজিত এই বিয়ে ঘিরে ফ্ল্যাশবাল্বের ঝলকানি কিছু কম ছিল না।

রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিয়ে টলিউডে এই মুহূর্তের সবচেয়ে হাইপ্রোফাইল বিবাহবাসর। বজবজের বাওয়ালি রাজবাড়িতে আয়োজিত এই বিয়ে ঘিরে ফ্ল্যাশবাল্বের ঝলকানি কিছু কম ছিল না। বিয়ে ঘিরে আইবুড়ো ভাত থেকে গায়ে হলুদ, সিঁদুর দান, মালাবদল এবং পরে রিসেপশন থেকে অষ্টমঙ্গলা, সমস্ত কিছুই ছিল খবরের শিরোনামে। এবার পালা রাজ শুভশ্রীর বিয়ের ট্রেলারের!

ভিডিওতে বিয়ের মুহূর্ত!

গত ১১ মে রাজ চক্রবর্তীর বিয়ের আসর বসেছিল বাওয়ালি রাজবাড়িতে। সেখানে রাজকীয় বিয়ের অনুষ্ঠানে রীতি মেনে বিভিন্ন পর্বের পর রাজের 'রাজরানি' হয়ে ওঠেন শুভশ্রী।

বিয়ের ট্রেলার

বাংলা সিনেমার যাবতীয় গ্ল্যামার শুষে নেয় এই বিয়ে! একের পর এক তারকার আগমনে বিয়ে ছিল কার্যত চাঁদের হাট! শুধু বিয়ে নয়, বিয়ের পরদিন শুভশ্রীর শ্বশুরবাড়ি গমন, সেখানের আচার অনুষ্ঠানের ভিডিও-ও বেশ ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। এবার পালা বিয়ের ট্রেলারের। প্রতিটি পর্বের মুহূর্তকে ধরে রেখে মুক্তি পেল 'রাজ'-কীয় বিয়ের ভিডিও ট্রেলার।

বিয়ের আগের রাত রাজবাড়িতে কেমন ছিল?

বিয়ের আগের রাতেও রাজ শুভশ্রী মেতে ছিলেন নিজেদের মতো করে। গান , নাচ ঢাকের ছন্দে আবহ এক্কেবারে আলাদা ছিল বজবজের বাওয়ালি রাজবাড়িতে।

অষ্টমঙ্গলার ভিডিও

কিছুদিন আগে, বর্ধমানে আয়োজিত হয় রাজ শুভশ্রীর বিশেষ রিসেপশন। বর্ধমানের বাজে প্রতাপপুরে শুভশ্রীর বাবার জীবনের একটা বড় অংশ কেটেছে। তাই শুভশ্রীর বাবার ইচ্ছেতেই সেখানে আয়োজিত হয় বিশেষ রিসেপশন। অষ্টমঙ্গলার দিন বর্ধমানের বাড়িতে পৌঁছয় রাজ ও তাঁর স্ত্রী শুভশ্রী। আচার অনুষ্ঠানের মধ্যে জমজমাট ছিল সেই বিয়ের আসর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+