'দিওয়ালি গিফ্ট' হৃতিক- ভক্তদের জন্য! 'ওয়ার' এর হাত ধরে ২০১৯ -এ তাক লাগাচ্ছেন গ্রিক গড
তৃতীয় রবিবার ৫.৬০ কোটি টাকা পকেটে পুরে মুক্তির ১ মাসের মধ্যেই ৩০০ কোটির গণ্ডি পার করে ফেলল হৃতিকের ফিল্ম 'ওয়ার'। ২ রা অক্টোবর মুক্তি পাওয়ার পর থেকেই অ্যাকশনে ঠাসা এই ফিল্ম কার্যত 'দিওয়ালি গিফ্ট' হয়ে গেল হৃতিক ভক্তদের জন্য।

এই সপ্তাহের শেষে 'ওয়ার' বাজার করেছে ২৮৭.৯০ কোটির। এই পরিসংখ্যান কেবল ছবির হিন্দি ভার্সানের থেকে উঠে এসেছে। বাকি ১৩.৮৫ কোটি টাকা তামিল ও তেলুগু ভার্সান থেকে উঠে এসেছে। প্রসঙ্গত, ২০১৯ এর বক্স অফিসে এই ফিল্ম ঝড় তুলতে শুরু করে মুক্তির দিন থেকেই। টাইগার, হৃতিক অভিনীত এই ছবি এরপর কোন মাইলস্টোন পকেটে পুড়ে ফেলে সেদিকে তাকিয়ে ফিল্ম বাণিজ্য বিশেষজ্ঞরা।
১৫৪ মিনিট! পুরোটাই অ্যাকশান! হয়ত এভাবে বললেই হৃতিক রোশন ও টাইগার শ্রফ অভিনীত ওয়ার ছবিকে ভালোভাবে ব্যাখ্যা করা যাবে। ২০১৯ এর প্রথমে 'সুপার ৩০' তারপর 'ওয়ার' , দুটি 'ব্যাক টু ব্যাক' ছবিতে কার্যত মাতিয়ে দিয়েছেন বলিউডের এই 'ধুম' স্টার।












Click it and Unblock the Notifications