Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অভিনয় থেকে এবার অবসর নিতে চান, ব্র্যাড পিটের মন্তব্যে তোলপাড় সিনে-দুনিয়া

অভিনয় থেকে এবার অবসর নিতে চান, ব্র্যাড পিটের মন্তব্যে তোলপাড় সিনে-দুনিয়া

অভিনয় জগৎ থেকে অবসর নেবেন তিনি। নিজেই ঘোষণা করেছেন সেই কথা। ভাবছেন তো কার কথা বলা হচ্ছে, তিনি আর কেউ নন, হলিউড অভিনেতা ব্র্যাড পিট। দেশ বিদেশ মিলিয়ে রয়েছে তাঁর অগণিত ভক্তগণ। বড় পর্দার চলচ্চিত্র তারকাদের মধ্যে অন্যতম হলেন ব্র্যাড পিট। অস্কার বিজয়ী এই অভিনেতা অভিনয় দক্ষতায় গোটা বিশ্বে অনুরাগীদের কাছে জনপ্রিয় হয়েছেন।

শখের দিকে মনোনিবেশ করবেন ব্র্যাড পিট

শখের দিকে মনোনিবেশ করবেন ব্র্যাড পিট

অভিনয় ছাড়াও প্রযোজনা সহ বিভিন্ন সৃজনশীল কাজে মনোনিবেশ করা নিয়ে খোলামেলা কথা বলতে শোনা গিয়েছে অভিনেতাকে। কোয়ান্টিন ট্যারান্টিনোর ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড' এ ক্লিফ বুথের চরিত্রে অভিনয়ের জন্য তিনি সম্মানিয় হয়েছেন। তিনি অস্কার জিতেছিলেন প্রযোজনার কাজে। ২০১৪ সালে তাঁর ঝুলিতে এসেছে সেই পুরস্কার। তবে এবার অভিনয় জগত থেকে ধীরে ধীরে পিছিয়ে যেতে চান তিনি। এবং এরই সঙ্গে সিনেমা প্রযোজনার দিকে এবং নিজের অন্যান্য শখ যেমন, ভাস্কর্য, বাড়ি এবং আসবাবপত্র ডিজাইন করার দিকে পুরোপুরি মনোনিবেশ করতে চান তিনি।

ব্র্যাড পিটের কেরিয়ার গ্রাফ

ব্র্যাড পিটের কেরিয়ার গ্রাফ

১৯৮৭ সালে অভিনেতা হিসেবে কাজ শুরু করেছিলেন। প্রথম দিকের ছবিগুলোতে এক্সট্রা হিসেবে কাজ করেছিলেন। পরে ধীরে ধীরে নিজের অভিনয় দক্ষতায় জায়গা শক্ত করতে থাকেন। ছোটো ছোটো চরিত্রে সঠিক অভিনয় করার জন্য মুখিয়ে থাকতেন। ৩০ বছরের বেলি সময় অভিনয় জগতে কাটিয়েছেন তিনি। কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বটম, ইন্টার্ভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার, ওশেনস ট্রিলজি, ট্রয়, মিস্টার এন্ড মিসেস স্মিথ, ওয়ার্ল্ড ওয়ার জিয়ের পাশাপাশি টুয়েলভ মাঙ্কি, বাবেল, দ্য ট্রি অব লাইফ, মানিবলের মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।

এখনই অভিনয়কে আলবিদা নয় পিটের

এখনই অভিনয়কে আলবিদা নয় পিটের

তবে এখনই পুরোপুরি অভিনয়কে বদায় জানাচ্ছেন না হলিউডের এই হ্যান্ডসাম হাঙ্ক। আগামী কিছুদিনের মধ্যেই ডেভিড লিচের বহু প্রতীক্ষিত অ্যাকশন কমেডি, বুলেট ট্রেনে অভিনয় করতে দেখা যাবে ব্র্যাড পিটকে। জোয় কিং, অ্যারন টেলর-জনসন, স্যান্ড্রা বুলক এবং আরও একগুচ্ছ তারকাকেও এই সিনেমায় ব্র্যাড পিটের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যেতে চলেছে এই সিনেমায়। চলতি বছরেই আগামী ৫ আগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এছাড়াও ব্র্যাড পিট 'ব্যাবিলন' ছবিতেও অভিনয় করছেন। ড্যামিয়েন শ্যাজেলের পরিচালনায় এই ছবিতে মার্গট রবি এবং 'স্পাইডারম্যান' খ্যাত টোবি ম্যাকগুয়ারও অভিনয় করতে দেখা যেতে চলেছে। সব ঠিক থাকলে আগামী ক্রিসমাস ডে-তে মুক্তি পেতে চলেছে এই সিনেমা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+