Vivek Agnihotri: ধ্বংস করে দিচ্ছেন বলিউডকে, SRK-কে টার্গেট করে প্রকাশ্যে আঙুল তুললেন বলি পরিচালক
শাহরুখ খান ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে বলিউডকে। প্রকাশ্যেই কিং খানের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তিনি অভিযোগ করেছেন শাহরুখ খান গোটা বলিউডকে পিআর কেন্দ্রিক করে ফেলেছেন। পিআরের উপর নির্ভর করে এখন ছবি সফল হচ্ছে।
আক্রমণ করে আবার নিজেকে শাহরুখ খানের অনুরাগী বলে দাবি করেছেন। তিনি মনে করেন শাহরুখ খানের মতো ক্যারিশ্মা খুব কম অভিনেতার মধ্যে রয়েছে। কিন্তু যে রাজনীতি তিনি করেন সেটা একেবাই পছন্দ করেন না। সেকথাও প্রকাশ্যে অভিযোগ করেছেন তিনি। বিবেক অগ্নিহোত্রীর মতো শাহরুখ খান বলিউড নামক সংস্থাটাই ধ্বংস করে দিচ্ছেন। এখন বলিউড মানে শুধু পিআর, হাইপ, গ্ল্যামার, স্টারডাম। এর বাইরে কোনও কিছু বলিউডে গ্রহণযোগ্য নয়।

শাহরুখ খান মনে করেন তাঁর দর্শকরা বোকা। তার কোনও ছবিই সাধারণ মানুষের জন্য নয় বলে সরা সরি নিশানা করেছেন বিবেক অগ্নিহোত্রী। তিনি নিজে সাধারণ মানুষের ছবি তৈরি করতে পছন্দ করেন। সেটা যখন সফল হয় তখন সেটা সাধারণ মানুষের মানুষের ছবি হয়। বলিউডের দুই প্রান্তের মানুষ আমরা এমনই দাবি করেছেন বিবেক অগ্নিহোত্রী।
কাশ্মীর ফাইলসের ডিরেক্টর বলেছেন, শাহরুখ খান কখনওই তাঁর সঙ্গে কাজ করতে চাইবেন না। কারণ তাঁর সঙ্গে কাজ করতে হয়ে পরিচালক এবং রাইটারের কথা শুনে তাঁদের মতো করে কাজ করতে হবে। তিনি পুরোটার নেপথ্যে থাকবেন সেটা হবে না। সেকারণেই তিনি কখনওই শাহরুখ খানের সঙ্গে কাজ করতে পারবেন না বলে জানিয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য শাহরুখ খানের পাঠান কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে। তাতে বক্স অফিসে বিপুল কালেকশন পেয়েছে শাহরুখের ছবি। তুলনামূলক ভাবে বিবেক অগ্নিহোত্রীর প্রশংসিত এবং বিতর্কিত ছবি কাশ্মীর ফাইলস। আন্তর্জাতিক মঞ্চেও এই ছবি দেখানো হয়েছে। এদিকে শাহরুখের ছবি অনেক বেশি প্রশংসিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সামনেই আবার জওয়ান ছবি মুক্তি পাবে। তার টিজার এবং গান প্রকাশ্যে আসতে শুরু করে দিয়েছে।












Click it and Unblock the Notifications