Vivek Agnihotri Slams Karan Johar: বাস্তবটাই জানেন না, করন জোহরকে তীব্র আক্রমণ বিবেক অগ্নিহোত্রীর
বলিউডে ফের বিতর্ক। এবার করণ জোহরকে প্রকাশ্যে তীব্র আক্রমণ শানালেন আরেক পরিচালক িববেক অগ্নিহোত্রী। সম্প্রতি করণ জোহরের ছবি রকি অউর রানি কি প্রেম কাহিনী মুক্তি পেয়েছে। সেই ছবিতে সবটাই অবাস্তব এবং ভারতীয় সংস্কৃতি এবং আচারের সঙ্গে তার কোনও মিলই নেই েমনই অভিযোগ করেছেন বিবেক।
পরিচালকের প্রকাশ্যে বলেছেন, বাস্তবে ভারতীয় সংস্কৃতি এবং আচার আচরণ কি সেটা জানেন না করণ জোহর। ছবি তৈরির আগে তার চেলা-চামচেরা ঘুরে বেরায় বিভিন্ন এলাকা। তারা যা বলে সেই কথার উপর ভিত্তি করেই ছবি তৈরি করেন করণ জোহর।

বিবেক অগ্মিহোত্রি অভিযোগ করেছেন, করণ জোহর জানেনই না ভারতের ছোট ছোট শহর কেমন হয়। কেমন হয় সেখানকার মানুষের জীবন যাত্রা। তাঁদের ধর্মীয় আচরণ। কোনও দিন সেখানকার কোনও সস্তা হোটেলে থেকে দেখেননি তিনি। নিজের সেনা আর চামচা ছাড়া একবার ভারতের প্রত্যন্ত এলাকায় ঘুরে দেখুন। তাহলে বুঝতে পারবেন বাস্তবটা কি। ভারতের মধ্যবিত্তদের জীবন যাত্রা কেমন। কতটা স্ট্রাগল করতে হয় তাঁদের।
তিনি অভিযোগ করেছেন, করণ জোহর নিজের ছবিতে ভারতীয় সংস্কৃতি এবং ভারতীয়দের আদর্শ বলে যেগুলি দাবি করে থাকেন। আসলে সেটা তার কোনও কিছুই নয়। পুরোটাই অতিরঞ্জিত করেন তিনি। এবং করণ জোহর যে রাজনীতি করে ছবি তৈরি করেন সেটাতেও তিনি বিশ্বাসী হয় বলেও স্পষ্ট জানিয়েছেন।
করণ জোহরের কোনও সিনেমাতেই ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যকে সঠিক ভাবে দেখানো হয়নি। বলিউড তার এই সব ছবির কারণে প্রভাবিত হোক সেটা তিনি চান না বলেও জানিয়েেছন বিবেক অগ্নিহোত্রী। সম্প্রতি মুক্তি পেয়েছে করন জোহরের রকি অউর রানি কি প্রেম কাহিনী। অলিয়া ভাট এবং রণবীর সিংয়ের অভিনীত এই ছবি নিয়ে হই হি পড়ে গিয়েছিল বলিউডে। কেজো ম্যাজিক বলে শোরগোল ফেলে দিয়েছিলেন বলি সেলেবরা। সিনেমা হলে ভালই কালেকশন করেছে কেজোর নতুন ছবি।












Click it and Unblock the Notifications