১২ বছর পর ফের শ্বেতা বসুর সঙ্গে কাজে ইচ্ছুক 'মকড়ি'র পরিচালক বিশাল ভরদ্বাজ

১২ বছর পর ফের শ্বেতা বসুর সঙ্গে কাজে ইচ্ছুক 'মকড়ি'র পরিচালক বিশাল ভরদ্বাজ
মুম্বই, ২ অক্টোবর : বেশ খানিকটা সময় পেরিয়ে গিয়েছে। এতদিনে তো আসল ঘটনাটাও বেশ থিতিয়ে পড়েছে। এতদিনে মুখ অবশেষে খুললেন পরিচালক বিশাল ভরদ্বাজ। ১২ বছর আগে নিজের ছবিতে ছোট্ট শ্বেতা বসুকে সুযোগ দিয়েছিলেন বিশাল। সেই মকড়ি ছবিতে অভিনয় করেই জাতীয় পুরস্কার পেয়েছিলেন শ্বেতা। কিন্তু কাজের অভাবে-টাকার অভাবে যৌন চক্রে জড়িয়ে পড়েন শ্বেতা। কিন্তু তাতে তাঁর প্রতিভা কোনও অংশে কমেনি বলেই মনে করেন বিশাল। আর তাই শ্বেতার সঙ্গে অদূর ভবিষ্যতে ফের কাজ করার ইচ্ছা প্রকাশ করলেন বিশাল।

সম্প্রতি দেহব্যবসার দায়ে হায়দ্রাবাদেরএকটি হোটেল থেকে গ্রেফতার করা হয় শ্বেতাকে। হাতে কাজ না থাকায় আর্থিক অনটনের জন্যই এপথে পা রাখা। যদিও এর পরে হাতে গোনা ২-৩ জন ছাড়া উল্লেখযোগ্য ভাবে শ্বেতার পাশে দাঁড়াতে কেউ এগিয়ে আসেনি। কিন্তু অবশেষে মুখ খুললেন বিশাল।

একটি প্রথম সারির সংবাদপত্রে সাক্ষাৎকার দিতে গিয়ে বিশাল জানান, তিনি আবারও শ্বেতার জন্য চরিত্র নির্মাণে আগ্রহী। শ্বেতাকে নিয়ে তিনি চিত্রনাট্য লেখার ইচ্ছাপ্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, শ্বেতার সঙ্গে যা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

এর পাশাপাশি এই ঘটনাটির জন্য মিডিয়ার তীব্র সমালোচনা করেছেন বিশাল। তাঁর কথায়, এই ঘটনাটিকে মিডিয়া যেভাবে রোমাঞ্চকর করে দেখিয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যারা ওঁর সঙ্গে ছিল তাঁদের কেন গোপন করা হচ্ছে? কেন সেই শিল্পপতিদের পরিচয় রক্ষা করার চেষ্টা করা হচ্ছ? এই ঘটনার ফলে মিডিয়ার দুমুখো স্বভাবটা সবার সামনে চলে এল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+