এবার শেক্সপিয়ারের কোন কাহিনিকে স্ক্রিনে তুলে ধরছেন বিশাল! আসছে তাঁর নতুন ছবি

শেক্সপিয়ারের 'ম্যাকবেথ' থেকে অনুপ্পাণিত হয়ে তৈরি হয়েছিল বিশাল ভরদ্বাজের 'মকবুল'।সেভাবেই তৈরি হয় 'হ্যামলেট' থেকে 'হায়দর','ওথেলো' থেকে 'ওমকারা'।

শেক্সপিয়ারের 'ম্যাকবেথ' থেকে অনুপ্পাণিত হয়ে তৈরি হয়েছিল বিশাল ভরদ্বাজের 'মকবুল'।সেভাবেই তৈরি হয় 'হ্যামলেট' থেকে 'হায়দর','ওথেলো' থেকে 'ওমকারা'। এবার শেক্সপিরিয়ানব কমেডি ধরা পরতে চলেছে বিশালের ফিল্ম ভাবনায়। পরিচালক বিশাল ভরদ্বাজের পরবর্তী ছবি তৈরি হতে চলেছে 'টুয়েলফ্থ নাইট' নিয়ে।

এবার শেক্সপিয়ারের কোন কাহিনিকে স্ক্রিনে তুলে ধরছেন বিশাল! আসছে তাঁর নতুন ছবি

জানা গিয়েছে ,'টুয়েলফ্থ নাইট ' নিয়ে হতে চলা ছবির নাম ' চদভি কা চান্দ'। বিশাল নিজে জানিয়েছেন ছবিটি মূলত দেশের রাজনীতি,গান ও সংস্কৃতিকে নিয়ে তৈরি হতে চলেছে। উল্লেখ্য, এই ছবির জন্য প্রয়োজন এক দাপুটে অভিনেত্রীর যিনি ডবল রোল-এ পারদর্শী হবেন। আর সেই নায়িকার খোঁজে আপাতত মশগুল বিশাল। অবশ্যই এই ছবিও ভারতীয় প্রেক্ষাপটেই তৈরি হতে চলেছে।

ছবিতে বিশাল কে সঙ্গত দিচ্ছেন প্রখ্যাত লেখক গুলজার। ফলে আবারও একবার গুলজার-বিশাল জুটির হাত ধরে শেক্সপিরিয়ান সাহিত্যকে অনস্ক্রিন দেখতে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগেও বিশালের বহু ছবিতে 'নেপথ্য নায়ক'-এর ভূমিকা পালন করেছেন গুলজার। এবার এই ছবিতে কী হয় সেটাই দেখবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+