'নুষ্কি'-র জন্মদিন কীভাবে পালন করছেন বিরাট! স্ত্রীকে শুভেচ্ছা বার্তায় কী জানালেন
মিসেস কোহলির জন্মদিন বলে কথা! আর মিস্টার কোহলি যে বিশেষ আয়োজন করবেনই তা বলাই বাহুল্য়। বিয়ের পর অনুষ্কার প্রথম জন্মদিন নিয়ে অনেক দিন আগেল থেকেই গোপনে প্রস্তুতি সেরে রেখেছেন বিরাট।
মিসেস কোহলির জন্মদিন বলে কথা! আর মিস্টার কোহলি যে বিশেষ আয়োজন করবেনই তা বলাই বাহুল্য়। বিয়ের পর অনুষ্কার প্রথম জন্মদিন নিয়ে অনেক দিন আগে থেকেই গোপনে প্রস্তুতি সেরে রেখেছেন বিরাট। এবার পালা উদযাপনের। বিরাট-অনুষ্কা দু'জনেই ব্যস্ত নিজেদের শিডিউলে। তার মধ্যে বিরাট আপাতত আইপিএল নিয়ে চরম ব্যস্ত।

Happy B'day my love. The most positive and honest person I know. Love you ♥️ pic.twitter.com/WTepj5e4pe
— Virat Kohli (@imVkohli) May 1, 2018
আগে জানা গিয়েছিল, অনুষ্কা ও বিরাট য়েহেতু খুবই কম সময় পান একসঙ্গে কাটানোর জন্য ,তাই দুজনে মিলে বেশ কিছুদিন একসঙ্গে কাটানোর কথা ভাবছেন। এজন্য অনুষ্কার জন্মদিনের আগে ২৪ এপ্রিলই বেঙ্গালুরু উড়ে গিয়েছিলেন অনুষ্কা। একসপ্তাহ তাঁর বেঙ্গালুরুতে থাকার কথাও শোনা যায়। পাশাপাশি অনুষ্কা ও বিরাটের পরিবারে সদস্যরাও বেঙ্গালুরুতে এদিনটা থাকবেন বলে শোনা যাচ্ছে।












Click it and Unblock the Notifications