বিয়েতে অনুষ্কার জন্য এই রোম্যান্টিক গানটি গাইলেন বিরাট, ভিডিও ভাইরাল
বয়ফ্রেন্ড হিসাবে গার্লডফ্রেন্ড অনুষ্কাকে ইমপ্রেস করার দিন শেষ হয়ে এবার স্বামী হিসাবে বিরাটের নতুন চ্যালেঞ্জ শুরু।
বয়ফ্রেন্ড হিসাবে গার্লডফ্রেন্ড অনুষ্কাকে ইমপ্রেস করার দিন শেষ হয়ে এবার স্বামী হিসাবে বিরাটের নতুন চ্যালেঞ্জ শুরু। আর এই পালাবদলের মধ্যেই আবারও একবার সুযোগ হয়েছিল অনুষ্কাকে নতুন করে ইমপ্রেস করার। সুযোগ দিয়েছিল বিয়ের আসর।

বিরুষ্কার বিয়েতে বিভিন্ন পর্যায়ের ভিডিও ক্রমাগত ভাইরাল হয়ে উঠছে সোশ্যাল মিডিয়ায়। তারই মধ্যে সঙ্গীতের আসরে, অনুষ্কাকে উৎসর্গ করে বিরাটের রোম্যান্টিক গান মাতিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া। মেতে উঠেছিলেন বিরুষ্কার বিয়েতে আসরে উপস্থিত থাকা সকলেই। তবে লাজুক অনুষ্কার মনে তখন কী হয়েছে তার খোঁজ এখনও গোপন।
A post shared by Sara (@virushka_folyf) on
বন্ধুবান্ধবদের মধ্যে তখন বসেছিলেন অনুষ্কা। আর অন্যদিকে গান গাইছেনব বিরাট, এই স্মরণীয় মুহুর্ত ভিডিও বন্দি হয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই তা ভাইরাল হয়ে যায়। উল্লেখ্য, বহু জল্পনার অবসান ঘটিয়ে ১১ ডিসেম্বর বলিউড স্টার অনুষ্কার সঙ্গে গাঁট ছড়া বেঁধে নেন ক্রিকেটার বিরাট কোহলি।












Click it and Unblock the Notifications