জাহিরের বিয়েতে জমিয়ে নাচলেন বিরাট, সঙ্গত অনুষ্কার, দেখুন ভাইরাল ভিডিও
শুধু মাঠেই তিনি 'শের' নন, ২২ গজ ছাপিয়েও সমান তালে মন মাতাতে পারেন বিরাট কোহলি। গার্ল্ডফ্রেন্ড অনুষ্কা অভিনেত্রী হতে পারেন তবে, বিরাটও কিছু কম যান না নাচগানের আসরে।
শুধু মাঠেই তিনি 'শের' নন, ২২ গজ ছাপিয়েও সমান তালে মন মাতাতে পারেন বিরাট কোহলি। গার্ল্ডফ্রেন্ড অনুষ্কা অভিনেত্রী হতে পারেন তবে, বিরাটও কিছু কম যান না নাচগানের আসরে। জাহির খানের বিয়ের পার্টিতেও তিনি একাই মাতিয়ে দিয়েছেন।

কখনও ধোনির মেয়ে জিভার সঙ্গে তো কখনও যুরাজ সিং এর বিয়েতে , সমস্ত জায়গাতেই যতটা পার্টি অ্যানিমেল তিনি, ততটাই জমাতে পারেন নিজের নাচে। বাইশ গজের বাইরে বিরাট কোহলির এই বিশেষ গুণই আরও ফ্যান ফলোইং বাড়াচ্ছে বিরাটের। তবে লাইমলাইটের জন্য নয়। বিরাটের ঘনিষ্ঠরা জানিয়েছেন, যে মিউজিক চলতে থাকলেই 'চিকু' বিরাটকে আর রোখা যায় না। আর জাহির খান-সাগরিকা ঘাটের বিয়েতেও একই ঘটনা ঘটল।
A post shared by Sufinsta (@imstrongkohli) on
এদিকে, বিরাটের এই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই তা ভাইরাল হয়ে যায়। শুধু বিরাট নয় ভিডিওতে অনুষ্কাকেও দেখা যাচ্ছে বিরাটকে যোগ্য সঙ্গত দিতে।












Click it and Unblock the Notifications