প্রথম দেখাতেই অনুষ্কাকে কী বলে দিয়েছিলেন বিরাট! ফাঁস করলেন নিজেই

বিরাট-অনুষ্কা ভারতীয় সেলেবদের মধ্যে অন্যতম নাম। এই দুই তারকাকে ঘিরে রীতিমতো উচ্ছ্বাস , কৌতূহল রয়েছে তাঁদের ভক্তদের মধ্যে। বিয়ের আগেই হোক বা বিয়ের পর বিরুষ্কাকে চিরকালই লাইমলাইট কেড়েছে।

বিরাট-অনুষ্কা ভারতীয় সেলেবদের মধ্যে অন্যতম নাম। এই দুই তারকাকে ঘিরে রীতিমতো উচ্ছ্বাস , কৌতূহল রয়েছে তাঁদের ভক্তদের মধ্যে। বিয়ের আগেই হোক বা বিয়ের পর বিরুষ্কাকে চিরকালই লাইমলাইট কেড়েছে। আর এবার তো বিরাট নিজেই ফাঁস করে ফেললেন অনুষ্কাকে প্রথমবার দেখে তিনি কী বলেছিলেন?

প্রথম দেখাতেই অনুষ্কাকে কী বলে দিয়েছিলেন বিরাট! ফাঁস করলেন নিজেই

এক সাক্ষাৎকারে বিরাট জানান, অনুষ্কার সঙ্গে তাঁর প্রথম বড় ব্র্যান্ডের শ্যুটিং হবে শুনেই ঘাবড়ে গিয়েছিলেন ক্রিকেট তারকা। ম্যানেজারকে বলেছিলেন, অনুষ্কার মতো স্টারের সামনে 'আমাকে' তো 'বেমানান, বোকা' লাগবে! বিরাট জানান, প্রথমবার নিজের ম্যানেজারের কাছ থেকে অনুষ্কার সঙ্গে শ্যুটিং এর খবর জেনেই তিনি বলে ওঠেন, 'মজা করছ না তো!' এরপর দেখা হয় সেই বিজ্ঞাপনের শ্যুটিং এ। বিরাট জানান শ্যুটিং সেট-এ অনুষ্কাকে দেখেই খানিকটা থতমত খেয়ে যান বিরাট। এরপর অনুষ্কার সঙ্গে মজার ছলে একের পর এক 'জোক ক্র্যাক' করতে থাকেন তিনি।

দীর্ঘাঙ্গী অনুষ্কাকে দেখে এরপর বিরাট মজার ছলে বলেন, 'এর থেকে উঁচু হিল কী তুমি আর পাওনি ? ' জবাবে অনুষ্কা বলেন, 'এক্সিউজ মি'! উত্তরে বিরাট বলেন ,'মজা করছিলাম জাস্ট'। তবে বিরাটের কথায় সেই 'জোক' এর পর আরও খানিকটা হতভম্ব হয়ে যান তিনি। এরপর , অবশ্য সেই হাসি মডার সূত্র ধরেই একটা সম্পর্ক বুনোট তৈরি করে পরিণতির দিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+