অনুষ্কা শর্মার ডাকনাম কি জানেন, ফাঁস করলেন বিরাট কোহলি

আমির-বিরাটের যুগলবন্দিতে তৈরি এই শো-এর একটি টিজার ভিডিও প্রকাশ করেছে জি টিভি।

একটি টেলিভিশন শো-এর জন্য আমির খানের সঙ্গে এক ফ্রেমে দেখা গেল বিরাট কোহলিকে। একজন ভারতের সর্বকালের সেরা ব্যাটসম্যানের দৌড়ে নাম লিখিয়েছেন। আর একজন অভিনেতা হিসাবে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন যেখানে পৌঁছনো সকলের স্বপ্ন।

অনুষ্কার শর্মার ডাকনাম কি জানেন, ফাঁস করলেন বিরাট কোহলি

আমির-বিরাটের যুগলবন্দিতে তৈরি এই শো-এর একটি টিজার ভিডিও প্রকাশ করেছে জি টিভি। সেখানে বিরাট ও আমিরকে নানা মুডে দেখা গিয়েছে। দুজনে একে অপরের সঙ্গে কথোপকথনে ব্যস্ত।

এসবের মাঝেই একটি সিক্রেট শেয়ার করে ফেলেছেন কোহলি। যা নিয়ে হইচই পড়ে গিয়েছে। আমিরের সঙ্গে কথোপকথনের সময় বিরাট স্বীকার করেছেন, তিনি জীবনে একবারই প্রেমে পড়েছেন। কথা বলার সময় জানিয়েছেন, 'নুসকি খুব সৎ'। এই নুসকি নামটি নিয়েই শোরগোল পড়ে গিয়েছে।

ধরে নেওয়া হচ্ছে প্রেমিকা অনুষ্কা শর্মাকে নিয়েই কথা বলেছেন বিরাট। তাঁর জীবনে প্রেম বলতে অনুষ্কাই রয়েছেন। তার আগে-পরে কারও নাম শোনা যায়নি। তাহলে কি অনুষ্কার নামই নুসকি? এই নামেই প্রিয়তমাকে ডাকেন বিরাট? এই প্রশ্নের উত্তর পুরোপুরি জানা যাবে শো দেখার পরই। এই শো-টি টিভিতে দেখানো হবে আগামী ১৫ অক্টোবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+