বিরাট -অভিষেক ফুটবল লড়াইয়ের আগে কথার লড়াই শুরু
সেলিব্রিটিদের বিরুদ্ধে প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলবে বিরাট -ধোনিরা। যে টাকা যাবে তা যাবে চ্যারিটির জন্য।
সমাজের বিভিন্ন পিছিয়ে পড়া মানুষদের স্বার্থে আগেও এগিয়ে এসেছেন তাঁরা। এবারও এগিয়ে এসেছেন। তাঁরা ক্রীড়াবিদ ও রূপোলি পর্দার মানুষ। ১৩ অক্টোবরের ভারত - অস্ট্রেলিয়া সিরিজের শেষ ম্যাচের পর ১৫ অক্টোবর হবে এই ম্যাচটি।

গত দু'বছরের মত এবারও প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করবেন তাঁরা। মুম্বইয়ের আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সে বসবে সেলিব্রিটি ক্লাসিকো ২০১৭ -র আসর। বিরাট কোহলির নেতৃত্বাধীন অল হার্ট এফসি খেলবেে অভিষেক বচ্চনের অল স্টারস এফসি। তবে এই ম্যাচে বিরাট-ধোনি ছাড়াও অন্যান্য খেলার তারকারা।
ম্যাচ আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে , 'দর্শকদের খেলা এবং বিনোদন জগতের মিশ্রণের মাধ্যমে আনন্দ দিতে ফের একবার ফিরে এল সেলিব্রিটি ক্লাসিকো ২০১৭-য় তৃতীয় সংস্করণ নিয়ে। আগামী ১৫ অক্টোবর মুখোমুখি হবে বিরাট কোহলির ফাউন্ডেশনের অল হার্ট ফুটবল ক্লাব এবং অভিষেক বচ্চনের নেতৃত্বাধীন অল স্টারস ফুটবল ক্লাব।'

এদিকে ম্যাচে নামার আগেই বিরাট জানিয়ে দিয়েছেন, 'এবারের সেলিব্রিটি ক্লাসিকোতে আমার তারকা বন্ধুরা বুঝতে পারবে যে এখানে স্টাইলের থেকেও স্ট্যামিনা গুরুত্বপূর্ণ। ফুটবলে কিন্তু কোনও রি-টেক হয় না।'












Click it and Unblock the Notifications