বিরাট-অনুষ্কার চুপিচুপি বিয়ে নিয়ে এখনও পর্যন্ত কোন কোন গোপন তথ্য ফাঁস হয়েছে জানেন কি

শোনা যাচ্ছে ইতালির ফ্লোরেন্স ও মিলানে ডেস্টিনেশন ওয়েডিং হবে। ৯ ও ১২ ডিসেম্বর দিন ধরা হয়েছে। তবে শোনা যাচ্ছে ১৫ তারিখেও বিয়ে করতে পারেন দুজনে।

শ্রীলঙ্কার সঙ্গে ক্রিকেট সিরিজ খেলার আগেই খবর রটে বিরাট ছুটির জন্য আবেদন করেছেন। টেস্ট সিরিজ খেলার পরে একদিনের ও টি২০ সিরিজ না খেলে বিশ্রাম নিতে চেয়েছেন বিরাট। ব্যস তখনই রটে যায়, বিরাট বিয়ে করছেন অনুষ্কাকে। তারপর মাঝে কয়েকদিনের বিরতি ছিল।

দেশ ছাড়ল শর্মা পরিবার

দেশ ছাড়ল শর্মা পরিবার

ঘটনার ফের সূত্রপাত হল দুদিন আগেই। গভীর রাতে পরিবার নিয়ে মুম্বই বিমানবন্দরে এলেন অনুষ্কা শর্মা। সঙ্গে ভাই ও বাবা-মা। এছাড়াও ছিলেন কুল পুরোহিত। আর তাতেই জল্পনা তৈরি হল, বিরাটের সঙ্গে বিয়ে করতে দেশ ছাড়ছেন অনুষ্কা। বিদেশে দুজনের ডেস্টিনেশন ম্যারেজ হবে।

মিলান ও ফ্লোরেন্সে বিয়ে

মিলান ও ফ্লোরেন্সে বিয়ে

শোনা যাচ্ছে ইতালির ফ্লোরেন্স ও মিলানে ডেস্টিনেশন ওয়েডিং হবে। ৯ ও ১২ ডিসেম্বর দিন ধরা হয়েছে। তবে শোনা যাচ্ছে ১৫ তারিখেও বিয়ে করতে পারেন দুজনে।

বিয়ের কার্ড

বিয়ের কার্ড

অনুষ্কা শর্মার পরিবার যে আবাসনের বাসিন্দা সেখানে বেশ কয়েকজন প্রতিবেশীকে তাঁর বাবা অজয় শর্মা নিজে গিয়ে ইতালিতে আসার জন্য আমন্ত্রণ পাঠিয়ে এসেছেন। তাদের এই ঘটনা গোপন রাখতে বলা হলেও সেটা ফাঁস হয়ে গিয়েছে।

পুরোহিতের বিদেশ যাত্রা

পুরোহিতের বিদেশ যাত্রা

হরিদ্বার আশ্রমের গুরুদেব পুরোহিতকে এর আগে বিরাট-অনুষ্কার সঙ্গে দেখা গিয়েছে। তাঁকে এবার অনুষ্কার পুরো পরিবারের সঙ্গে বিদেশ যাত্রা করতে দেখা গিয়েছে। আর সেজন্যই জল্পনা উসকে উঠেছে। সকলে ধরে নিয়েছেন বিয়ে করতেই দেশ ছেড়েছেন বিরুষ্কা।

সব্যসাচীর তৈরি পোশাকে অনুষ্কা

সব্যসাচীর তৈরি পোশাকে অনুষ্কা

বিখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখার্জীকে অনুষ্কা শর্মার বাড়ির বাইরে দেখা গিয়েছে। আর সেটা থেকেও জল্পনা ছড়িয়েছে। তাহলে কি সব্যসাচীর তৈরি পোশাক পরেই বিয়ে করছেন অনুষ্কা? সূত্রের খবর বিয়েতে কখন কী পরবেন তার পুরোটাই দেখভালই করছেন সব্যসাচী। আর বিয়েতে লেহঙ্গাই পরবেন অনুষ্কা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+