Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অনুষ্কার সঙ্গে বাগদান নিয়ে এবার মুখ খুললেন বিরাট কোহলি!

বৃহস্পতিবার বিকেল থেকেই বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার বাগদান নিয়ে জল্পনা শুরু হয়েছিল। মিডিয়ার খবর ছিল নতুন বছরের প্রথম দিনেই অনুষ্কার সঙ্গে আংটি বদল করবেন বিরাট এমনটাই রটেছিল।

বৃহস্পতিবার বিকেল থেকেই বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার বাগদান নিয়ে জল্পনা শুরু হয়েছিল। মিডিয়ার খবর ছিল নতুন বছরের প্রথম দিনেই অনুষ্কার সঙ্গে আংটি বদল করবেন বিরাট এমনটাই রটেছিল। সেই জল্পনায় এবার জল ঢাললেন বিরাট নিজেই।

শুক্রবার টুইট করে তিনি জানান, "আমাদের এনগেজমেন্ট হচ্ছে না। আমরা যদি এনগেজমেন্ট করতাম তাহলে লুকোতাম না।"

অনুষ্কার সঙ্গে বাগদান নিয়ে এবার মুখ খুললেন বিরাট কোহলি!

তবে এই বিভ্রান্তি তৈরির জন্য কিন্তু মিডিয়াকেই পরোক্ষে দায়ী করেছেন বিরাট। অন্য একটি টুইটে বিরাট বলেন, খবরের চ্যানেলগুলি ভুল খবর বিক্রি করার লোভ সামলাতে পারে না এবং আপনাদের বিভ্রান্ত করে। আমরা সেই বিভ্রান্তির ইতি ঘটালাম।

বিরাটের মন্তব্যে পরিস্কার যে বিরাট-অনুষ্কার বাগদান গুজব ছাড়া কিছুই নয়। আপাতত নতুন বছরটা পাহাড়ে একসঙ্গে কাটালেও এখনই এনগেজমেন্ট হচ্ছে না বলি-ক্রিকেটের এই জনপ্রিয় জুটির। এই সুখবরটা পেতে সম্ভবত আরও কিছুটা অপেক্ষা করতে হবে বিরাট-অনুষ্কা সমর্থকদের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+