অবশেষ বিরুষ্কার মেয়ের ছবি প্রকাশ্যে, বিরাট–অনুষ্কা কী নাম রাখলেন সন্তানের, দেখে নিন
অবশেষ বিরুষ্কার মেয়ের ছবি প্রকাশ্যে, বিরাট–অনুষ্কা কী নাম রাখলেন সন্তানের, দেখে নিন
ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা গত ১১ জানুয়ারি পুত্রসন্তানের অভিভাবক হয়েছেন। তবে তখনই তাঁরা তাঁদের সন্তানকে প্রকাশ্যে আনতে চাননি। বরং সন্তানের ব্যক্তিগত সুরক্ষার জন্য সকলের কাছে আর্জি রেখেছিলেন। তবে তার সঙ্গে বিরাট–অনুষ্কা এও জানিয়েছিলেন যে সঠিক সময় আসলে তাঁরা নিজেরাই তাঁদের সন্তানের ছবি সামনে নিয়ে আসবেন। প্রতিশ্রুতি রেখেছেন তাঁরা।

অনুষ্কা শর্মা তাঁর ইনস্টাগ্রামে অনুগামীদের জানিয়েছেন যে তাঁর মেয়ের নাম রাখা হয়েছে 'ভামিকা’। এখানেই শেষ নয়, অনুরাগীদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। মেয়েকে দু’হাতে আগলে রেখেছেন অনুষ্কা শর্মা, পাশে গর্বিত বাবা বিরাট তাকিয়ে আছেন মেয়ের দিকে। তিনজনের ব্যাকগ্রাউন্ডে রয়েছে গোলাপি, হলুদ, সোনালি রঙের বেলুন দিয়ে সাজানো ঘর। অনুষ্কা শর্মা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি শেয়ার করে লিখেছেন, 'একে অপরকে ভালবেসে, সম্মান জানিয়ে আমরা একে অপরের সঙ্গে রয়েছি। ভামিকা আমাদের জীবনের এক নতুন দিকের উন্মোচন করেছে। হাসি-খুশি-আনন্দে মিলেমিশে আমরা একসঙ্গে রয়েছি। এত শুভেচ্ছার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।’
নামটি যতটা সুন্দর ততটাই শক্তিশালী। ভামিকা নামটির মানে মা দূর্গা। দেবী দুর্গা, যিনি সংকট থেকে রক্ষা করে এই জগতকে। হিন্দুধর্মে দেবী দুর্গা পরমা প্রকৃতি এবং সৃষ্টির আদি কারণ। অতএব বোঝাই যাচ্ছে কতটা ভেবেচিন্তে নিজের সন্তানের নামকরণ করেছেন বিরাট-অনুষ্কা শর্মা।
২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালির টাস্কানিতে বিরাট–অনুষ্কা বিয়ে করেন। ওই বছর তাঁদের বিয়ের খবরই সবচেয়ে চর্চিত বিষয় ছিল।












Click it and Unblock the Notifications