ব্রেক আপ থেকে বিয়ে, 'বিরুষ্কা' দেখালেন 'এভাবেও ফিরে আসা যায়'

চড়াই উতরাই সব সম্পর্কেই থাকে। তবে খারাপ দিকটাকে ছাপিয়ে এগিয়ে যাওয়াটা নেহাত সহজ নয়। কথায় বলে, পরস্পরের ওপর আস্থা, ভালোবাসার টান থাকলে কোনও কিছুই আটকাতে পারে না কাউকে।

চড়াই উতরাই সব সম্পর্কেই থাকে। তবে খারাপ দিকটাকে ছাপিয়ে এগিয়ে যাওয়াটা নেহাত সহজ নয়। কথায় বলে, পরস্পরের ওপর আস্থা, ভালোবাসার টান থাকলে কোনও কিছুই আটকাতে পারে না কাউকে। আর সেটাই বাস্তবে ঘটিয়ে দেখালেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। কীভাবে ব্রেক আপের সমস্যা কাটিয়ে দুজনে বিয়ের মণ্ডপ পর্যন্ত এলেন জেনে নেওয়া যাক সেই কাহিনি।

 'তুঝ মে রব দিখতা হ্যায়'...

'তুঝ মে রব দিখতা হ্যায়'...


২০১৩ সালে দুজনে একই সঙ্গে একটি শ্যাম্পুর বিজ্ঞাপনে আসেন। শোনা যায় তখন থেকেই তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে। যা পরবর্তী পর্যায়ে ডেটিং ও প্রেম পর্যন্ত গড়ায়। বিরাটের সঙ্গে বিভিন্ন সময়ে বহু সিরিজেই সফর সঙ্গী হন অনুষ্কা। প্রচুর পাবলিক ইভেন্টেও একসঙ্গে দুজনকে দেখা যেতে শুরু করে।

'আধা ইশ্ক'...

'আধা ইশ্ক'...

এরপরই ২০১৫ সালে একটি ম্যাগাজিনের কভারে কিছু যৌন আবেদন মূলক ফটো শ্যুট করেন অনুষ্কা শর্মা। শোনা যায়, সেই ফটোশ্যুট নিয়ে বেশ খাপ্পা ছিলেন বিরাট কোহলি। এনিয়ে দুজনের মধ্যে ঝামেলা শুরু হতে থাকে। ফোনে এ নিয়ে দুজনের বাদানুবাদ অনেকেই শুনেছেন।

 সমস্যার আরও গভীর হয়

সমস্যার আরও গভীর হয়

গতবছরই একটা সময়ে জানা গিয়েছিল অনুষ্কা শর্মার সঙ্গে বিরাট কোহলির সম্পর্কের খানিকটা অবনতি হচ্ছে। তার আগে,বিরাট চেয়েছিলেন যে অনুষ্কাকে নিয়ে কোনও দূরে কোনও জায়গায় বেড়াতে যেতে। এজন্য শ্রীলঙ্কা ট্যুরেও তিনি খেলতে চাইছিলেন না। বিসিসিআইয়ের কাছে এনিয়ে ছুটির আর্জি জানালে, সেই সময়েই সলমানের 'সুলতান' ছবিটি সাইন করে নেন অনুষ্কা। যা মোটেও ভালোভাবে নেননি বিরাট।

 'আমি সিঙ্গল'

'আমি সিঙ্গল'

এরপরই জানা যায় যে , বিরাট কোহলি চাইছিলেন যে অনুষ্কাকে তিনি বিয়ে করে নেবেন খুব শিগগিরই। তবে বিরাটের সেই ডাকে সারা দিতে চাননি অনুষ্কা। আর তার জেরেই বিচ্ছেদ হয়ে যায়। পরে বিরাট কোহলি প্রকাশ্যে টুইট করে জানান যে তিনি 'সিঙ্গল' ।

ট্রোল

ট্রোল

এমনিতেই বিরাট অনুষ্কাকাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের অভাব নেই। আর এই ঘটনার পর অনেকেই সোশ্যাল মিডিয়ায় বিরাটকে মজা করে 'শুভেচ্ছা' জানান, বলেন অনুষ্কা থাকলে বিরাট খেলতে পারছিলেন না ঠিকমত, এবার পারবেন। যা নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ হন বিরাট। পাল্টা জবাবও দেন তিনি।

মানভঞ্জন

মানভঞ্জন

সেই ট্রোল নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনুষ্কাকে সমর্থন করে বিরাট তাঁর ভক্তদের উদ্দেশে বক্তব্য রাখেন কড়া ভাষায়। বলেন, অনুষ্কাকে সম্মান জানাতে। আর বিরাটের এই মন্তব্যই খানিকটা আগুনে জল ঢেলে দেয়।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজিমাত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজিমাত

গতবছর কলকাতায় চ্যাম্পিয়ন্স ট্রফির রুদ্ধশ্বাস ম্যাচে, পাকিস্তানের বিরুদ্ধে একাই পাশা উলটে দেন বিরাট। সেই ম্যাচে সারা দেশ বিরাটের স্তুতি গায়। আর নিজেকে আটকে রাখেত পারেননি অনুষ্কা। অভিনন্দন জানিয়ে তিনিও বিরাটকে মেসেজ করেন বলে খবর রটতে শুরু করে।

 'অ্যায় দিল হ্যায় মুশকিল'

'অ্যায় দিল হ্যায় মুশকিল'


নাহ! বিরাট ততক্ষণে বুঝে গিয়েছেন তাঁর পছন্দের 'নুষ্কি'কে ছেড়ে থাকা আরা সম্ভব নয় তা খুবই মুশকিল। আর এজন্যই এই প্রেমকাহিনির পরবর্তী পর্যায়ে 'ফিল্লৌরি'র সেট-এ গিয়ে হাজির হন বিরাট। বাকি কাহিনি সবারই জানা।

'রব নে বানা দি জোড়ি'

'রব নে বানা দি জোড়ি'


শেষমেশ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ১১ ডিসেম্বর ইতালির তস্কানিতে বিয়ে করে ফেললেন বিরাট অনুষ্কা। এক রূপকথার প্রেমপর্ব ছুঁয়ে ফেলল এক স্বপ্নসুন্দর বাস্তবকে ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+