বিরাটের জীবনে কেন অনুষ্কা সবচেয়ে কাঙ্খিত মহিলা?
মুম্বই, ২৯ এপ্রিল : সম্প্রতি বম্বে টাইমসের একটি সমীক্ষায় ২০১৫ সালের সেরা কাঙ্খিত পুরুষ নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি। হৃতিক রোশন, ফাওয়াদ খান, রণবীর সিংয়ের মতো বলিউডের হট হাঙ্কদের পিছনে ফেলে দিয়েছেন বিরাট।
তবে এই সবচেয়ে কাঙ্খিত পুরুষের কাঙ্খিত মহিলা নিয়ে অবশ্য বিরাট ভক্তদের কোনও দ্বিধা নেই। অনুষ্কা যে বিরাটের জীবনের সবচেয়ে কাঙ্খিত মহিলা তা নিয়ে কোনও দ্বিধাই নেই আর। কারণ সেকথা বিরাট নিজের মুখে স্বীকার করে নিয়েছেন।

সম্প্রতি একটি দৈনন্দিন পত্রিকায় সাক্ষাৎকার দিতে গিয়ে এপ্রসঙ্গে মুখ খোলেন বিরাট কোহলি। তিনি বলেন, আমার কাছে আমার গার্লফ্রেন্ড অনুষ্কাই বিশ্বের সবচেয়ে কাঙ্খিত নারী।
এরপর বিরাট বলেন, অনুষ্কা খুব ভাল এবং খুব সাধারণ সহজ-সরল একটি মেয়ে। আমার মতই ও খুব সৎ নিজের সম্পর্ক নিয়ে এবং অন্যান্য ক্ষেত্রেও। আর অনুষ্কার সেই জিনিসটাই আমার সবচেয়ে ভাল লাগে। অনুষ্কার এই বিষয়টাই আমাকে ওর দিকে আকৃষ্ট করে।












Click it and Unblock the Notifications