Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নতুন বছরের এই দিনে বাগদান বিরাট-অনুষ্কার?

virat kohli, anushka sharma, engagement, uttarakhan, dehradun, new year 2017, love, relation, বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, বাগদান, উত্তরাখণ্ড, দেরাদুন, নববর্ষ ২০১৭

২০১৬ সালটা বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার সম্পর্কের ক্ষেত্রে বেশ রোমাঞ্চকর ছিল। লুকোচুরি সম্পর্ক, ব্রেক আপ ফের প্যাচ আপ কত কীই না ঘটেছে। তবে দুজনের জীবনের সবচেয়ে বড় খবরটা কিন্তু ঘটতে চলেছে আগামী বছরেই।

সূত্রের খবর অনুযায়ী, নতুন বছরের প্রথম দিনেই অর্থাৎ ২০১৭ সালের ১ জানুয়ারি আংটি বদল করে নেবেন বিরাট-অনুষ্কা। সম্ভবত, উত্তরাখণ্ডের নরেন্দ্রনগরে আনন্দ হোটেলে এই বাগদান অনুষ্ঠান হতে চলেছে ২০১৬ সালের সবচেয়ে আলোচিত জুটির।

নতুন বছরের এই দিনে বাগদান বিরাট-অনুষ্কার?

এই বাগদান অনুষ্ঠানে একাধিক জনপ্রিয় তারকার উপস্থিত থাকার কথা রয়েছে। এদের মধ্যে যেমন থাকবেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন, শিল্পপতি অনিল আম্বানী এবং মুকেশ আম্বানীর পরিবার এবং কাপুর পরিবারের সদস্যরা।

অনুষ্কার ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা ইতিমধ্যেই আনন্দ হোটেলে থাকতে শুরু করেছেন। দুদিন বাদের এই বড় অনুষ্ঠান ইতিমধ্যেই মিডিয়ার নজরে চলে এসেছে, এবং এই ঘটনা চেপে রাখার কোনও বাড়তি সতর্কতা দেখাও যাচ্ছে না শর্মা পরিবারের তরফে।

Merry Christmas everyone 🌲🌲. Have a good day 👍😊

A photo posted by Virat Kohli (@virat.kohli) on

বড়দিন উপলক্ষে দেরাদুনে বড়দিনের ছুটি কাটাতে গিয়েছিলেন অনুষ্কা ও বিরাট। সেখানেই বছরের শুরুর দিনেই বছরের সবচেয়ে বড় খবরটাও দেবেন তারা।

In the end, It's all about cherishing the simple things in life 😇❤️#nature

A video posted by AnushkaSharma1588 (@anushkasharma) on

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+