ছাদনাতলায় বিরাট -অনুষ্কা, কবে, কোথায় এক হচ্ছে চার হাত
বহু আকাঙ্খিত সেই স্বপ্ন এবার সত্যি হতে চলেছে। চার হাত এক হচ্ছে 'বিরুষ্কা' জুটির।
বহু আকাঙ্খিত সেই স্বপ্ন এবার সত্যি হতে চলেছে। চার হাত এক হচ্ছে 'বিরুষ্কা' জুটির। ভুবনেশ্বর কুমার, জাহির খানের পর এবার অধিনায়ক বিরাটের পালা । অনুষ্কাকে সঙ্গে নিয়ে এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি।

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার নতুন ইনিংস শুরু হচ্ছে এই বছরেই। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী,এবছরের ডিসেম্বরের ১২ তারিখই অনুষ্কাকে বিয়ে করতে চলেছেন বিরাট। শোনা যাচ্ছে , ডেস্টিনেশন ম্য়ারেজ হতে চলেছে বিরুষ্কার। ফলে দেশের বাইরের ভেন্যুতেই বিয়ে করতে চলেছেন তাঁরা।
ইতালিতে এই বিবাহ বাসর বসতে চলেছে। ডিসেম্বরের ৯ তারিখ থেকে শুরু হয়ে যাবে এই গ্র্য়ান্ড ওয়েডিং -এর অনুষ্ঠান। ইতালিতে খুবই ঘনিষ্ঠ আত্মীয়দের নিয়ে এই বিয়ের আয়োজন হতে চলেছে। উল্লেখ্য, অনেক দিন ধরেই তাঁদের বিয়ে নিয়ে খবর ছিলই। এবার সেই খবরকে সত্যি করে দিতে চলেছেন বিরুষ্কা।












Click it and Unblock the Notifications