Anushka Sharma: দ্বিতীয়বার মা হতে চলেছেন অনুষ্কা, জানেন কোথায় হবে ডেলিভারি
দ্বিতীয়বার মা হচ্ছেন অনুষ্কা। যদিও অভিনেত্রী পুরো খবরটাই যথেষ্ট গোপন রাখার চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির দ্বিতীয়বার মা-বাবা হতে চলেছেন এই খবর ফাঁস করে দিয়েছিলেন এক ক্রিকেটারই।
গত কয়েকমাস ধরেই গুঞ্জন শুরু হয়েছিল। ঢিলে ঢালা পোশাকে দেখা যাচ্ছিল অনুষ্কা শর্মাকে। কিন্তু কিছুতেই তাঁরা স্বীকার করছিলেন না সেকথা। জল্পনা যখন তুঙ্গে যখন তাঁরা বুঝলেন যে এই ঘটনা চেপে রাখা যাবে না তারপরেই তাঁরা এই নিয়ে মুখ খোলেন। তাঁরা নিশ্চিত করেছেন যে দ্বিতীয় সন্তান আসছে তাঁদের ঘরে।

শোনা যাচ্ছে ইতিমধ্যেই লন্ডনে রয়েছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। সেখােনই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন তিনি। আর কয়েকদিনের মধ্যেই আসতে চলেছে সেই সুখবর। শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিরাট এবং অনুষ্কার দ্বিতীয় সন্তানের আসার খবর জানিয়েছেন
করোনা কালে প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন অনুষ্কা শর্মা। তারপর থেকে আর তাঁকে কোনও সিনেমায় দেখা যায়নি। তবে ছবির প্রযোজনা করেছেন তিনি। গত কয়েক মাস ধরে অনুষ্কার দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হয়ে পড়ার খবর প্রকাশ্যে আসে। মুম্বইয়ে একটি মেটারনিটি ক্লিনিকের বাইরে নাকি কয়েক মাস আগে প্রথম দেখা গিয়েছেন বিরুষ্কাকে। পাপারাৎজিদের ক্যামেরায় সেই ছবি ধরা পড়লেও তাঁরা অনুরোধ করেছিলে খবরটি গোপন রাখতে।
এরপর গুজরাতে ক্রিকেট ওয়ার্ল্ডকাপের ফাইনালে বিরাটের খেলা দেখতে এসেছিলেন অনুষ্কা শর্মা। কিন্তু সেসময় একেবারেই মিডিয়ার প্রকাশ্যে আসতে চাননি তিনি। যে কয়েকটা ছবিতে দেখা দিয়েছিল অনুষ্কাকে তাতে বোঝা যাচ্ছিল তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। তবে এই নিয়ে তারকা দম্পতির কেউ মুখ খোলেননি।












Click it and Unblock the Notifications