বিয়ে নিয়ে অমত, ব্রেক-আপেই মত মিলল বিরাট-অনুষ্কার!
বি-টাউনে বুঝি সম্পর্কের ভাঙনের ট্রেন্ড উঠেছে। একের পর এক বিবাহ বিচ্ছেদ ও ব্রেক আপের ঘটনা শোনা যাচ্ছে। এই তালিকায় সর্বেশেষ নাম যোগ হয়েছে অভিনেত্রী অনুষ্কা শর্মা ও ক্রিকেট তারকা বিরাট কোহলির।
মিডিয়া সূত্রে খবর, ২ বছরের সম্পর্কে এবার ইতি টেনেছেন বিরাট-অনুষ্কা। আর এই সম্পর্কের ভাঙনের পিছনের অন্যতম কারণ হল বিয়ে। সম্পর্ককে পরিণতি দিতে বিয়ে নিয়ে দুজনের মধ্যে মত পার্থক্যের জেরেই এবার সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিলেন দুজনে। [বিরাট কোহলিকে প্রেমের প্রস্তাব রাখি সাওয়ন্তের]
বিরাট ও অনুষ্কার মধ্যে যে সমস্যা চলছে তা প্রথম সামনে আসে যখন ইনস্তাগ্রামে অনুষ্কাকে আনফলোড করেন বিরাট। প্রথমে বিষয়টিকে যুগলের মান-অভিমান বলে অনেকেই উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু বিষয়টি বেশ গুরুতর হয়ে দাঁড়িয়েছে বলেই মনে হচ্ছে।
এখনও এই বিষয়ে বিরাট বা অনুষ্কার কেউ মুখ না খুললেও বিরাট ও অনুষ্কার ঘণিষ্ঠ সূত্রের মতে ইতিমধ্য়েই ব্রেক আপ সেরে ফেলেছেন দুজনে। [(ছবি) ডেট নাইটে বিরাট কোহলি-অনুষ্কা শর্মার অদেখা রোমান্টিক মুহূর্ত]
শোনা যাচ্ছে ২০১৬ সালেই অনুষ্কাকে বিয়ের প্রস্তাব দেন অনুষ্কা। কিন্তু এখনই বিয়েতে রাজি নন বি টাউনের প্রথম সারির এই অভিনেত্রী। এখনই বিয়ের বন্ধনে না জড়িয়ে নিজের কেরিয়ারেই মনোনিবেশ করতে চান অনুষ্কা। আর তাতেই চটেছেন বিরাট।
রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফের ব্রেক আপ, ফরহান আখতার ও অধুনা আখতারের বিচ্ছেদের পর ফের টিনসেল টাউনে ব্রেকআপের ছায়া। আর বিরাট-অনুষ্কার ব্রেক আপের খবর যদি সত্যি হয় তাহলে সেই ছায়াতেই সর্বশেষ ঢাকা পড়লেন বিরাট ও অনুষ্কা।

ব্রেক আপ
২ বছরের সম্পর্কে এবার ইতি টেনেছেন বিরাট-অনুষ্কা। আর এই সম্পর্কের ভাঙনের পিছনের অন্যতম কারণ হল বিয়ে। সম্পর্ককে পরিণতি দিতে বিয়ে নিয়ে দুজনের মধ্যে মত পার্থক্যের জেরেই এবার সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিলেন দুজনে।

চর্চিত সম্পর্ক
নিজেদের হট কেমিস্ট্রি ও সম্পর্কের জেরে বহুবার সংবাদে এসেছেন বিরাট ও অনুষ্কা। সম্প্রতি শোনা গিয়েছিল এই বছরের শেষেই সাত পাকে বাঁধা পড়বেন জনপ্রিয় এই ক্রিকেটার অভিনেত্রী জুটি।

বিয়েতে না
শোনা যাচ্ছে ২০১৬ সালেই অনুষ্কাকে বিয়ের প্রস্তাব দেন অনুষ্কা। কিন্তু এখনই বিয়েতে রাজি নন বি টাউনের প্রথম সারির এই অভিনেত্রী। এখনই বিয়ের বন্ধনে না জড়িয়ে নিজের কেরিয়ারেই মনোনিবেশ করতে চান অনুষ্কা। আর তাতেই চটেছেন বিরাট।

ইনস্তাগ্রামে আনফলো
বিরাট ও অনুষ্কার মধ্যে যে সমস্যা চলছে তা প্রথম সামনে আসে যখন ইনস্তাগ্রামে অনুষ্কাকে আনফলোড করেন বিরাট। প্রথমে বিষয়টিকে যুগলের মান-অভিমান বলে অনেকেই উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু বিষয়টি বেশ গুরুতর হয়ে দাঁড়িয়েছে বলেই মনে হচ্ছে।

ভগ ম্যাগাজিন অ্যাওয়ার্ড
ভগ ম্যাগাজিন অ্যাওয়ার্ডে আশপাশের ক্যামেরা, মিডিয়া ভুলে একে অপরের মধ্যে হারিয়ে গিয়েছিলেন ভারতের টেস্ট অধিনায়ক ও পিকে অভিনেত্রী। ক্যামেরার সামনেই বিরাটকে একেবারে উচ্ছ্বসিত হয়ে মিষ্টি করে জড়িয়ে ধরেছিলেন। সে দৃশ্য একেবারে দেখার মতো ছিল।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী










Click it and Unblock the Notifications