শাহরুখ–গৌরী থেকে বিরাট–অনুষ্কা, তারকা দম্পতিদের শিক্ষাগত যোগ্যতা জানেন কী
তারকা দম্পতিদের শিক্ষাগত যোগ্যতা জানেন কী
প্রত্যেকের জীবনে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। জ্ঞানের বিকাশ না ঘটলে একজন ব্যক্তি পরিপূর্ণভাবে তাঁর ভবিষ্যত তৈরি করতে ব্যর্থ হয় এবং বিশ্বের বহু বিষয়ই তাঁর কাছে অজানা থেকে যায়। এক কথায় বলা চলে শিক্ষা আমাদের সঠিক দিশা দেখায়। কিন্তু কখনও এটা ভেবে দেখেছেন রি আপনাদের প্রিয় বলিউড তারকাদের শিক্ষাগত যোগ্যতা কেমন। তবে জেনে রাখুন অভিনয়ের পাশাপাশি বলিউডের এইসব তারকা বিভিন্ন ক্ষেত্রে ডিগ্রি অর্জন করেছেন। কলা, অর্থনীতি, বিজ্ঞানে স্নাতক হওয়ার পাশাপাশি কেউ কেউ তো আবার ইঞ্জিনিয়ারিংয়ের মতো ডিগ্রিও লাভ করেছেন। তবে অনেকেই রয়েছেন পড়াশোনা মাঝপথে থামিয়ে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকে গিয়েছেন। সেরকমই কিছু বলিউডের তারকা দম্পতির শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আসুন জেনে নেওয়া যাক।

দীপিকা পাড়ুকোন–রণবীর সিং
দীপিকা পাড়ুকোন তাঁর স্কুলের পর্ব সম্পূর্ণ করেন বেঙ্গালুরুর সোফিয়া হাই স্কুলে এবং তিনি মাউন্ট কারমেল কলেজে ভর্তি হন। কিন্তু এরপর তিনি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে সোসিওলজি নিয়ে বিএ পড়া শুরু করলেও মডেলিংয়ের জন্য তিনি মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন।
রণবীর সিং মুম্বইয়ের এইচ আর কলেজ অফ কমার্স ও ইকোনমিক্স থেকে পড়াশোনা করেন। এরপর তিনি আমেরিকায় ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন।

অনুষ্কা শর্মা–বিরাট কোহলি
বেঙ্গালুরুতে বেড়ে ওঠার কারণে অনুষ্কা শর্মা সেখানকার আর্মি স্কুলে পড়াশোনা করেন এবং আর্টস নিয়ে স্নাতক হন মাউন্ট কারমেল কলেজ থেকে।
অন্যদিকে, বিরাট কোহলির স্কুল ছিল বিশাল ভারতী পাবলিক স্কুল। ১৯৯৮ সালে ৯ বছর বয়সে কোহলি ওয়েস্ট দিল্লি ক্রিকেট অ্যাকাডেমিতে নাম লেখান। নবম শ্রেণীতে পড়া কালীন বিরাট তাঁর ক্রিকেট অভ্যাসকে বজায় রাখতে পশ্চিম বিহারের সেভিয়র কনভেন্টে ভর্তি হন। কোহলি তাঁর স্কুলের পড়াশোনা শেষ করে ক্রিকেটে মনোনিবেশ করেন এবং বাকিটা ইতিহাস।

প্রিয়াঙ্কা চোপড়া–নিক জোনাস
প্রিয়াঙ্কার মা ও বাবা উভয়ই যেহেতু সেনাবাহিনীর চিকিৎসক পেশায় ছিলেন, তাই অভিনেত্রীর পরিবারকে গোটা ভারত জুড়ে ঘুরতে হয়েছে। প্রিয়াঙ্কার স্কুল ছিল লখনউয়ের লা মার্টিনিয়ার গার্লস স্কুল ও বরেলির সেন্ট মারিয়া গোরেট্টি কলেজ। ১৩ বছর বয়সে প্রিয়াঙ্কা আমেরিকায় পাড়ি দেন এবং সেখানে একাধিক স্কুলে পড়াশোনা করেন। এর আগে তিনি নিউইয়র্কের কুইনসে পড়াশোনা করতেন। ২০০০ সালে প্রিয়াঙ্কা মিস ওয়ার্ল্ড পেজেন্টে অংশ নেন, কলেজে থাকাকালীন তিনি এই প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন। মিস ওয়ার্ল্ড হওয়ার পর তিনি তাঁর পেশা সংক্রান্ত প্রতিশ্রুতির জন্য পড়াশোনা সম্পূর্ণ করতে পারেননি।
জোনাস ব্রাদার্সদের তিন নম্বর ভাই নিক জোনাস নিউ জার্সিতে বড় হয়েছেন এবং বাড়িতেই মায়ের কাছে শিক্ষা লাভ করেন। তাঁর কেরিয়ার খুবই অল্প বয়সে শুরু হয়ে যায় এবং তিনি মাত্র সাত বছর বয়সে ব্রডওয়েতে পারফর্ম করেন। এরপর নিক জোনাসকে কেউ আটকাতে পারেননি। এখন বিশ্বজুড়ে নিক জোনাস একটি জনপ্রিয় নাম।

অক্ষয় কুমার–টুইঙ্ক খান্না
সুপারস্টার অক্ষয় কুমার মুম্বইয়ের মাতুঙ্গার ডন বসকো হাই স্কুলে পড়াশোনা করেছেন এবং একসঙ্গে ক্যারাটের প্রশিক্ষণও নিয়েছেন। এরপর তিনি উচ্শিক্ষার জন্য গুরু নানক খালসা কলেজে ভর্তি হন, কিন্তু পড়াশোনা মাঝপথেই ছেড়ে দেন। তবে তিনি তাঁর বাবাকে রাজি করিয়ে নেন তাঁর মার্শাল আর্ট প্রশিক্ষণের জন্য। সেই কারণেই তিনি মার্শাল আর্ট শিখতে ব্যাঙ্ককে আসেন এবং থাই বক্সিং শেখার জন্য তিনি থাইল্যান্ডে পাঁচ বছর থাকেন। ফিল্মে কাজ করার সুযোগ পাওয়ার আগে তিনি একটি রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করতেন।
ডিম্পল কাপাডিয়া ও রাজেশ খান্নার জৈষ্ঠ সন্তান টুইঙ্কল খান্না পঞ্চগনিতে নিউ এরা হাই স্কুলে পড়াশোনা করেছেন এবং উচ্চশিক্ষা লাভ করেন নারসি মঞ্জি কলেজ অফ কমার্স ও ইকোনমিক্স থেকে। উচ্চ মাধ্যমিকের পর তিনি সিএ হওয়ার জন্য পড়াশোনা শুরু করেন কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয়ের কারণে তা মাঝপথেই ছেড়ে দিতে হয়।

শাহরুখ খান–গৌরী খান
মীর তাজ মহম্মদ খান ও লতিফ ফতিমার সন্তান শাহরুখের জন্ম হয় ১৯৬৫ সালের ২ নভেম্বর। শাহরুখ তাঁর স্কুলের পড়াশোনা শেষ করেন মধ্য দিল্লির সেন্ট কলোম্বাস স্কুল থেকে। শাহরুখের প্রথম থেকেই খেলাধূলায় আগ্রহ ছিল এবং তিনি একই সময়ে স্কুলের হকি, ফুটবল ও ক্রিকেট দলের ক্যাপ্টেনও হন। শাহরুখ ক্রীড়াকেই তাঁর পেশা হিসাবে নেবেন বলে প্রথমে ঠিক করলেও তাঁর কাঁধে চোট লাগার কারণে সেই স্বপ্ন তাঁকে ছাড়তে হয়। পরে তিনি মঞ্চে নাটক করতে শুরু করেন। শাহরুখ এরপর হংসরাজ কলেজ থেকে অর্থনীতি নিয়ে স্নাতক হন। সংবাদিকতা নিয়ে স্নাতকোত্তর পড়ার জন্য শাহরুখ জামিয়া মিলিয়া ইসলামিয়াতেও ভর্তি হন। কিন্তু কিছু কারণের জন্য তিনি স্নাতকোত্তর পড়া মাঝপথে ছেড়ে দেন। শাহরুখ এরপর ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে ভর্তি হন এবং মুম্বইতে কয়েক বছর লড়াইয়ের পর তিনি বলিউডে সুযোগ পান।
গৌরী খান ওরফে গৌরী ছিব্বার লরেটো কনভেন্ট স্কুল থেকে পড়াশোনা করেন। দিল্লির মর্ডান স্কুল থেকে উচ্চশিক্ষার পর তিনি লেডি শ্রী রাম কলেজ থেকে স্নাতক হন। গৌরী ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি থেকে ফ্যাশন ডিজাইনের ৬ মাসের কোর্স করেন।

সইফ আলি খান–করিনা কাপুর
হিমাচল প্রদেশের সানাওয়ারের দ্য লরেন্স স্কুলে পড়াশোনা করেছেন সইফ আলি খান। ৯ বছর বয়সে তিনি বিদেশে চলে যান এবং সেখানকার স্কুলে পড়াশোনা করেন। তিনি উইনচেস্টার কলেজ থেকে স্নাতক হন।
অন্যদিকে সইফ ঘরণী করিনা কাপুর খান মুম্বইয়ের যমনাবাই নার্সি স্কুলে পড়াশোনা করেছেন এবং এরপর তিনি দেরাদুনের ওয়েলহাম গার্লস স্কুল থেকে উচ্চ শিক্ষা নেন। ওয়েলহামের পর তিনি মিঠিবাই কলেজ থেকে ২ বছরের জন্য কমার্স নিয়ে পড়াশোনা করেন এবং এরপর আমেরিকায় হাভার্ড সামার স্কুলে মাইক্রোকম্পিউটার নিয়ে পড়াশোনা করার জন্য তিনমাসের সামার কোর্সে ভর্তি হন। এরপর তিনি মুম্বইয়ের সরকারি আইন কলেজে ভর্তি হলেও প্রথম বর্ষের পরই তিনি তা অভিনয়ের কারণে ছেড়ে দেন।

শাহিদ কাপুর–মীরা রাজপুত
পঙ্কজ কাপুর ও নীলিমা আজমির পুত্র শাহিদ কাপুর দিল্লির জ্ঞান ভারতী স্কুল থেকে ও মুম্বইয়ের রাজহংস বিদ্যালয় থেকে পড়াশোনা করেন। এরপর তিনি তিন বছরের জন্য মিঠিবাই কলেজে ভর্তি হন।
মীরা রাজপুত দিল্লির বসন্ত ভ্যালী স্কুল থেকে পড়াশোনা করেন এবং ইংলিশে স্নাতক হন লেডি শ্রীরাম কলেজ থেকে।

অজয় দেবগণ–কাজল
জুহুর সিলভার বিচ হাই স্কুল থেকে পড়াশোনার পর তিনি মিঠিবাই কলেজে উচ্চশিক্ষা লাভ করেন।
কাজল পঞ্চগনিতে সেন্ট জোসেফ কনভেন্ট স্কুলে বোর্ডিংয়ে থেকে পড়াশোনা করেন। ১৬ বছর বয়সে কাজল সিনেমায় নামেন এবং পড়াশোনা জলাঞ্জলি দেন।

অভিষেক বচ্চন–ঐশ্বর্য রাই
অভিষে বচ্চন মুম্বইয়ের যমনাবাই নার্সি স্কুল ও বম্বে স্কটিশ স্কুল এবং দিল্লির মডার্ন স্কুল ও বসন্ত বিহারে পড়াশোনা করার পর তিনি সুইৎজাল্যান্ডের একটি কলেজে ভর্তি হন এবং বস্টন বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষার জন্য ভর্তি হলেও অভিনয়ের কারণে তিনি মাঝপথে তা ছেড়ে দেন।
মুম্বইয়ের আর্য বিদ্যা মন্দির স্কুলে পড়াশোনা করতে করতে মাঝপথে সেটি ছেড়ে তিনি জয় হিন্দ কলেজে এক বছরের জন্য ভর্তি হয়েছিলেন এরপর মাতুঙ্গার ডিজি রুপারেল কলেজে ভর্তি হন। তিনি স্থপতিকার হওয়ার ইচ্ছা নিয়ে রচনা সংসদ অ্যাকাডেমিতে ভর্তি হলেও তিনি মডেলিংয়ের জন্য তা ছেড়ে দেন।












Click it and Unblock the Notifications