মা শুভশ্রীর সঙ্গে খেলায় মত্ত ছোট্ট ইউভান, মুহূর্তে ভাইরাল ভিডিও
মা শুভশ্রীর সঙ্গে খেলায় মত্ত ছোট্ট ইউভান, মুহূর্তে ভাইরাল ভিডিও
জন্ম থেকেই ক্যামেরা অ্যাকশনে বেড়ে উঠছে রাজ চক্রবর্তী ও শুভশ্রীর পুত্র ইয়ুভান। বলিউডের তাবড় স্টার কিডদের মতই ফ্যান মহলে যথেষ্ট পপুলার সে। ছবি হোক বা ভিডিও, মুহূর্তে ভাইরাল হয়েযায় ইউভানের যে কোনও গতিবিধি। আর এবার আরও একটি ভিডিও মন জয় করল নেটিজেনদের।
খেলায় মত্ত রাজ-পুত্র
লাল হলুদ বল পায়ে দাও গোল, ফুটবল নিয়ে এরকমই ভিডিও সামনে এল ইউভানের। গাঢ় নীল ফুলস্লিভ ক্যাজুয়াল সোয়েটারে আরও বেশি মিষ্টি লাগছে রাজ-পুত্রকে। ভিডিওতে দেখা যাচ্ছে হাতে বল নিয়ে তা ছেলের দিকে ছুঁড়ে দিচ্ছন শুভশ্রী। আর পায়ে করে সেই বল নিয়ে খেলা করছে ইউভান। ভিডিওতে দেখা গিয়েছে রাজের মাকেও। কাউচে বসে নাতির দুষ্টুমি উপভোগ করছেন তিনি। দেখা গিয়েছে রাজের পোষ্যকেও।

পিঙ্ক টপে ক্যাজুয়াল শুভশ্রী
তবে শুধু ছেলে ইউভান নয়, ভিডিওতে শুভশ্রীর লুকও নজর কেড়েছে ফ্যানেদের। বাড়িতে সবাই যেমন খুব সাধারণ হাল্কা আউটফিটে থাকেন ঠিক তেমনই দেখা গিয়েছে রাজ-পত্নীকেও লং লেন্থ গোলাপি শার্টের সঙ্গে কালো জগারে ফুরফুরে লাগছে তাঁকে।

রাজের পোস্ট
পরিবারের এই দুষ্টু-মিষ্টি খুনসুটি দেখে আর থাকতে পারেননি রাজ চক্রবর্তী। সঙ্গে সঙ্গে মা ছেলের এই খেলা দেখে তা ক্যামেরাবন্দি করেন তিনি। এরপর নিজের ইন্সটা অ্যাকাউন্ট থেকে এই সুন্দর ভিডিওটি পোস্ট করেন রাজ চক্রবর্তী। আর কিছুক্ষনের মধ্যেই তা হয়ে যায় ভাইরাল। রাজ-পুত্রের প্রশংসায় পঞ্চমুখ নেটাগরিকদের।
প্রসঙ্গত, চলতি বছরেই ১ বছর পূর্ণ করেছে রাজ চক্রবর্তী ও শুভশ্রীর পুত্র ইয়ুভান। সম্প্রতি মাল দ্বীপ ঘুরে এসেছে সে। আর ইউভানের কান্ড কারখানা দেখতে বেশ পছন্দ করেন সবাই। আবারো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাজ-শুভশ্রী পুত্র।












Click it and Unblock the Notifications