হিমেশের সঙ্গে রানুর তৃতীয় গানের রেকর্ডিং ভিডিও ট্রেন্ডে! আসছে 'আশিকি মে তেরি' র রিমেক
একটা সময় গোটা দেশ জুড়ে ভাইরাল হয়ে গিয়েছিল হিমেশ রেশমিয়ার 'আশিকি মে তেরি ' গানটি। 'ভাইরাল' শব্দটি সেই সময় সেভাবে চাউর হয়নি, তবে '৩৬ চায়না টাউন' ছবিতে হিমেশের ' আশিকি মে তেরি' বলিউডে তুমুল হিট গান ছিল
একটা সময় গোটা দেশ জুড়ে ভাইরাল হয়ে গিয়েছিল হিমেশ রেশমিয়ার 'আশিকি মে তেরি ' গানটি। 'ভাইরাল' শব্দটি সেই সময় সেভাবে চাউর হয়নি, তবে '৩৬ চায়না টাউন' ছবিতে হিমেশের ' আশিকি মে তেরি' বলিউডে তুমুল হিট গান ছিল। এরপর রানাঘাটের রানু মণ্ডলের কণ্ঠে উঠে আসতে চলেছে এই গানটি।

রানু মণ্ডল এই মুহূর্তে মুম্বইয়ে। হিমেশ রেশমিয়ার সঙ্গে জুটি বেঁধে তিনি একের পর এক গান রেকর্ড করে চলেছেন। এই নিয়ে ৩টি গান রেকর্ড করে ফেললেন রানু মণ্ডল। হিমেশের সঙ্গে এই নিয়ে তৃতীয় গানের রেকর্ডিং-এ দেখা গেল রানুকে। এবার 'আশিকি মে তেরি' গানটির রিমেক করতে চলেছেন হিমেশ রেশমিয়া। আর এই জনপ্রিয় গানের রিমেক -এ এবার থাকছেন রানু মণ্ডল। সেই গানের রেকর্ডিং এর কয়েকটি ঝলক ধরা পড়ল ভিডিওতে।
View this post on InstagramA post shared by Himesh Reshammiya (@realhimesh) on
এর আগে, 'হ্যাপি হার্ডি অ্যান্ড হির' ছবির জন্য হিমেশের সঙ্গে দুটি গান রেকর্ড করে নিয়েছিলেন রানু। তার মধ্যে প্রথম গান ছিল 'তেরি মেরি'। আর গানটির এক ঝলকের ভিডিও ক্লিপ , রীতিমতো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।












Click it and Unblock the Notifications