নাইটি পরে কোমরে গামছা বেঁধে এ কি করলেন রানু মণ্ডল!

নাইটি পড়ে কোমরে গামছা বেঁধে এ কি করলেন রানু মণ্ডল!

'তেরি মেরি' নয়, এবার নয়া কাহানি! মাঝে মধ্যেই নানা কারনে খবরের শিরোনামে আসেন রানাঘাটের রানু মণ্ডল। গান গাওয়ার পর এবার ফের টক অফ দ্যা টাউন ইন্ডিয়ান আইডল খ্যাত রানু। তবে এবার নাচ করে চর্চার কেন্দ্রবিন্দুতে এলেন তিনি।

নাইটি পরে কোমরে গামছা বেঁধে এ কি করলেন রানু মণ্ডল!

ডান্সার রানু মণ্ডল

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মেকআপহীন মুখে নীল নাইটি পড়ে কোমরে লাল গামছা বেঁধে 'আয়ি কাহাসে দিলরুবা' গানের তালে পা মেলাচ্ছেন রানু মণ্ডল। খালি পায়ে বাড়ির বারান্দায় চলছে নাচ। আর যে ভিডিও নিয়ে রীতিমত তোলপাড় নেট দুনিয়া।

নেটাগরিকদের প্রতিক্রিয়া

ব্যক্তি যখন রানু মণ্ডল তখন তাঁর নাচ নিয়ে বিতর্ক হবে না, সেটা কি হয়? ভাইরাল নাচের ভিডিওর মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা। একদিকে যেখানে রানুর ফ্যানেরা যথেষ্ট প্রশংসা করেছেন অন্যদিকে সেখানে কটাক্ষ করতেও ছাড়েননি বহু মানুষ।

'সরলতার সুযোগ নিয়ে রানুকে দিয়ে এসব করিয়ে ফায়দা লুটছে মানুষ,' ক্ষোভ প্রকাশ করে লিখেছেন এক ইউজার। আবার অনেকের মতে 'রানু আসলে সঙ্গীত শিল্পী, এভাবে নাচ করা তাঁকে মানায় না।' আবার কিছু ইউজার রানু মণ্ডলকে নিয়ে ট্রোলও করতে ছাড়েননি। অনেকে এই প্রসঙ্গে কটাক্ষ করে লিখেছেন, 'ট্রোল করা ব্যপারটা মানসিক রোগের মতো।'

প্রসঙ্গত, ২ বছর আগে রানাঘাট রেলস্টেশনে গান গাইতে গাইতেই তিনি নজরে পড়েন নেটিজেনদের। জনপ্রিয় হিন্দি রিয়্যালিটি শো তে সুযোগ পেয়ে পাড়ি দিয়েছেন সুদূর মুম্বইতে। অনেকে তাঁকে লতা-কণ্ঠী বলেও সম্বোধন করেছেন। স্বয়ং হিমেশ রেশমিয়ার সঙ্গে 'তেরি মেরি' গান গেয়ে উঠেছিলেন খ্যাতির শীর্ষে। কিন্তু একাধিকবার অসংলগ্ন কথাবার্তা ও আচরণের জন্য তাঁকে বিস্তর সমালোচনার মুখে পড়তে হয়েছিল। বাংলায় ফিরে এসে তিনি ফের আর্থিক সমস্যায় ভুগছিলেন। তবে এই ভিডিওর জেরে আরও একবার চর্চায় এলেন রানাঘাটের রানু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+