কোন দক্ষিণী ছবিকে মনে করাচ্ছে মিমি-অঙ্কুশের 'ভিলেন'! দেখুন ট্রেলার
দুটি পরিচয় আর দেখতে হুবহু এক! এমনই এক ব্যক্তিত্বকে ঘিরে দানা বেঁধেছে রহস্য। যে ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে গিয়েছেন দুই ভিন্ন মহিলা। এমনই একটি গল্পের ইঙ্গিত দিয়েছে বাব যাদবের ছবি 'ভিলেন'।
দুটি পরিচয় আর দেখতে হুবহু এক! এমনই এক ব্যক্তিত্বকে ঘিরে দানা বেঁধেছে রহস্য। যে ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে গিয়েছেন দুই ভিন্ন মহিলা। এমনই একটি গল্পের ইঙ্গিত দিয়েছে বাব যাদবের ছবি 'ভিলেন'। ছবি অনেকাংশেই চোখে আঙুল দিয়ে মিল তুলে ধরছে ২০১৬ সালের তামিল ছবি 'জেন্টিলম্যান'-এর সঙ্গে।

এই ছবিতে অঙ্কুশ তাঁর চেনা মোড়ক ছেড়ে , এক নতুন ভূমিকায় উঠে এসেছেন। বডি বিল্ডিং -এর পর সিক্স প্যাকের অঙ্কুশের সঙ্গে পুরনো অঙ্কুশকে মেলানো ভীষণ কঠিন! এই ছবিতে অন্যতম চমক মিমি। অঙ্কুশ, মিমি ছাড়াও ছবির অন্যতম চরিত্র ঋত্বিকা। অ্যাকশনে ঠাসা এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে সদ্য।
আগামী ১২ অক্টোবর মুক্তি পাচ্ছে অঙ্কুশ-ঋত্বিকা- মিমির 'ভিলেন'। দুর্গাপুজোর বাজার মাতাতে বাবা যাদব পরিচালিত এই ছবি বক্স অফিসে কতটা প্রভাব ফেলে , সেদিকে তাকিয়ে ফিল্ম বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications