সাতপাকে বাঁধা পড়লেন বিক্রান্ত ম্যাসি, ‘‌ব্রোকেন বাট বিউটিফুল’‌–এ বীরের মৃত স্ত্রীকে বিয়ে অভিনেতার

সাতপাকে বাঁধা পড়লেন বিক্রান্ত ম্যাসি, ‘‌ব্রোকেন বাট বিউটিফুল’‌–এ বীরের মৃত স্ত্রীকে বিয়ে অভিনেতার

‌করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই বলিউডে বিয়ের ধুম পড়ে গিয়েছে। এক এক করে সব তারকারা বিয়ের মণ্ডপে বসে পড়ছেন। শনিবার ফারহান আখতার ও শিবানী দাণ্ডেকর অভিনব পদ্ধতিতে বিয়ে সেরেছেন। তবে এঁদের পাশাপাশি বলিউড তথা ওয়েব সিরিজ দুনিয়ায় অত্যন্ত পরিচিত মুখ বিক্রান্ত ম্যাসি বিয়ে করলেন শীতল ঠাকুরকে। শুক্রবার খুবই ব্যক্তিগত পরিসরে এই বিয়ে সারেন দু’‌জনে।


বিয়ে করলেন বিক্রান্ত–শীতল

বিয়ে করলেন বিক্রান্ত–শীতল

বিক্রান্ত ও শীতল উভয়ই এই বিয়ে নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন। তবে শনিবার বিক্রান্ত ও শীতল দু'‌জনেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় স্বামী-স্ত্রী হিসাবে ছবি দেওয়ার পর সকলেই হতচকিত হয়ে যান। বিয়ের ছবি দিয়ে তাঁরা হিন্দিতে ক্যাপশনে লিখেছেন, '‌সাত বছরের এই সফর সাত জন্মের সফরে পরিণত হল। সকলকে ধন্যবাদ আমাদের এই সফরে সঙ্গ দেওয়ার জন্য।'‌ এই ক্যাপশন দেখেই বোঝা যাচ্ছে যে শীতল ও বিক্রান্ত গত সাত বছর ধরে একসঙ্গে ডেট করছেন।

 বিক্রান্ত ও শীতলের বিয়ের ছবিতে তারকাদের প্রতিক্রিয়া

বিক্রান্ত ও শীতলের বিয়ের ছবিতে তারকাদের প্রতিক্রিয়া

বিক্রান্ত সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই তাপসী পান্নু প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি মন্তব্যে লিখেছেন, '‌অবশেষে!‌ খুব খুশি তোমাদের উভয়ের জন্য!‌'‌ তাপসীর পাশাপাশি ববি দেওল, ইশা গুপ্তা, সোনাক্ষী সিনহা, মৌনি রায়, কৃতী খারবাণ্ডা, নকুল মেহতা, আদিত্য নারায়ণ সহ অন্যান্যরা নব দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন।

হলদির ভিডিও ভাইরাল

এর আগে বিক্রান্ত ও শীতলের হলদির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে তাঁরা '‌দেশি গার্ল'‌-এ নাচ করছেন। জানা গিয়েছে যে এই দম্পতি কিছুদিন আগেই তাঁদের আইনি বিয়ে সেরে নিয়েছিলেন এবং ২০১৯ সালে তাঁদের রোকা হয়ে গিয়েছিল।

বিক্রান্ত–শীতলের সম্পর্ক সাত বছরের

সাত বছর ধরে একে অপরকে ডেট করছেন বিক্রান্ত ম্যাসি ও শীতল ঠাকুর । একতা কাপুরের ওয়েব সিরিজ় 'ব্রোকেন বাট বিউটিফুল'-এ একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। বিক্রান্ত বলিউডের একাধিক সিনেমা সহ ওয়েব সিরিজের অন্যতম মুখ বলে মনে করা হয়। বিক্রান্তে শীঘ্রই জিফাইভের লাভ হস্টেল-সিনেমায় দেখা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+