সোনিকা মামলায় অস্বস্তি বাড়ল বিক্রমের! রেহাইয়ের পথে বাধা

মডেল সোনিকা চৌহান মৃত্যু মামলায় ফের একবার অস্বস্তিতে পড়লেন অভিনেতা বিক্রম চট্টোপধ্য়ায়। এর আগে সোনিকার মৃত্যুর ঘটনায় মামলা থেকে অব্যহতি চেয়ে আবেদন করেছিলেন অভিনেতা।

মডেল সোনিকা চৌহান মৃত্যু মামলায় ফের একবার অস্বস্তিতে পড়লেন অভিনেতা বিক্রম চট্টোপধ্য়ায়। এর আগে সোনিকার মৃত্যুর ঘটনায় মামলা থেকে অব্যহতি চেয়ে আবেদন করেছিলেন অভিনেতা। সেই আবেদন এদিন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট।

সোনিকা মামলায় অস্বস্তি বাড়ল বিক্রমের! রেহাইয়ের পথে বাধা

এদিন কলকাতা হাইকোর্ট শুধুমাত্র আবেদন খারিজই করে দেয়নি। পাশাপাশি , মামলায়বিক্রমের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দেয় হাইকোর্ট। উল্লেখ্য, নিম্ন আদালতে এতদিন মডেল সোনিকা চৌহান মৃত্যু মামলা চলছিল।সেই মামলা থেকে অব্যহতি চান বিক্রম। আর অব্যহতি চেয়েই কলকাতা হাইকোর্টে আবেদন জানান তিনি। তবে অভিনেতার আবেদন এদিন খারিজ করে দেয় হাইকোর্ট। বিচারপতি জানিয়ে দেন যেহেতু মামলাটি নিম্ন আদালতে চলছে তাই তাতে কোনওভাবে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৯ এপ্রিল ভোর রাতের কলকাতায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় মডেল সোনিকার। সেই গাড়ি সেদিন চালাচ্ছিলেন অভিনেতা বিক্রম। অভিযোগ ওঠে সোনিকার মৃত্যু নেহাতই দুর্ঘটনায় হয়নি, এতে খুনের ষড়যন্ত্র রয়েছে। তারপর থেকেই বিক্রমের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে নিম্ন আদালতে ওঠে মামলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+