বিজয় সেতুপতির 'মহারাজা'র মাথায় নতুন পালক, সব রেকর্ড ভেঙে দিল এই ছবি! কোথায় হল সেরা?

শুধুমাত্র বিগ বাজেটের ফিল্ম হলেই সেই ছবি আইকনিক হয়ে ওঠেনা বারবার এ কথা প্রমাণ করেছে সিনেমা জগৎ। এর আগেও দামী স্টার কাস্ট ছাড়া কিংবা বিগ বাজেটের না হলেও বক্স অফিস কিংবা জনপ্রিয়তার নিরিখে রেকর্ড ভেঙেছে অনেক ফিল্ম। ১২থ ফেল, মিমি বা কান্থারা এমনই কিছু সাম্প্রতিক সিনেমার উদাহরণ। আর সেই লিস্টে এবার সামিল মহারাজা।

তথাকথিত বিগ বাজেটের ছবি নয়। কিন্তু ১৪ জুন মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিসে ঝড় তুলে দিয়েছে বিজয় সেতুপতি অভিনীত 'মহারাজা। পাশাপাশি সমালোচকদের কাছ থেকে দারুণ প্রশংসা অর্জন করেছে এই ফিল্ম। শুধু তাই নয়, দর্শকদের কাছ থেকেও ব্যাপক সাড়া পেয়েছে মহারাজ। বক্সঅফিসে বিরাট বাণিজ্যিক সাফল্যের মধ্যে দিয়ে ভেঙে দিয়েছে একাধিক রেকর্ড। এমনকি, মাল্টি স্টারার মেগা বাজেটের কল্কিকেও টক্কর দিয়েছে। এবার আরও এক রেকর্ড ব্রেক করল এই ফিল্ম।

vijay sethupathi maharaja has become the most watched indian movie on netflix

থিয়েটারে দুর্দান্ত সাফল্যের পর গত ১২ জুলাই ওটিটিতে মুক্তি পায় নিথীলান স্বামীনাথন পরিচালিত এই ছবি। আর শুরু থেকেই ছক্কা হাঁকিয়েছে বিজয় সেতুপতির মহারাজা। ওটিটিতে মুক্তি পাওয়ার মাত্র ছয় সপ্তাহের মধ্যেই সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবি। এখনও পর্যন্ত ২০২৪ সালে নেটফিক্স-এ সর্বাধিক দেখা ভারতীয় ছবি হিসেবে সেরার শিরোপা পেয়েছে মহারাজা। এর আগে পর্যন্ত এই ওটিটি প্ল্যাটফর্মে সর্বাধিক দেখা ভারতীয় ছবি ছিল 'ক্রু'. টাবু, কৃতি স্যানন অভিনীত এই ছবি ঝড় তুলেছিল ওটিটিতে। এছাড়াও কিরণ রাও পরিচালিত লাপতা লেডিস বক্স অফিসে তেমন কামাল না দেখতে পারলেও টিটি রিলিজের পর দারুণ সাড়া ফেলে দিয়েছিল। কিন্তু এবার সেইসব ছবিকেও পিছনে ফেলে দিয়েছে মহারাজা।

এখন একটিই ব্লকবাস্টার সর্বত্র 'মহারাজ'। সেরার শিরোপা পাওয়ার খবর শেয়ার করে স্যোশাল মিডিয়া পোস্টে লিখেছেন নির্মাতারা। দুর্দান্ত স্ত্রী লাইন, অসাধারণ অভিনয়ের কম্বিনেশনই এই সিনেমার স্পেশাল ফ্যাক্টর। বিশেষত, শেষ দৃশ্য নাড়িয়ে দিয়ে যায় দর্শকদের মন ও মস্তিস্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+