প্রেমিক থেকে হিংস্র এমএমএ ফাইটার, প্রকাশ্যে বিজয় দেবেরাকোন্ডার ‘‌লাইগার’‌–এর ট্রেলার

ক্রীড়া জগত নিয়ে সিনেমা তৈরির প্রতি নির্মাতাদের আগ্রহ বরাবরের। '‌ভাগ মিলখা ভাগ'‌ থেকে শুরু করে '‌সাবাস মিঠু'‌, এই ট্রেন্ড ক্রমাগত চলতেই থাকছে। তবে এখন যে সিনেমার কথা বলছি সেখানে ক্রীড়া থাকলেও তা বায়োপিক নয়। ছবির নাম '‌লাইগার'‌। বহু প্রতীক্ষার পর বিজয় দেবেরাকোন্ডা ও অনন্যা পাণ্ডের স্পোর্টস ড্রামা ছবি '‌লাইগার'‌-এর ট্রেলার মুক্তি পেল। প্যান ইন্ডিয়া এই ছবি মুক্তি পাবে একাধিক ভাষায়।

ট্রেলার মুক্তি লাইগার–এর

বিজয দেবেরাকোন্ডার বহু প্রতীক্ষিত এই সিনেমার মাধ্যমেই দক্ষিণের এই তারকা বলিউডে আত্মপ্রকাশ করবেন। এই সিনেমায় '‌অর্জুন রেড্ডি'‌ তারকাকে মিক্স মার্শাল আর্ট ফাইটার হিসাবে দেখা যাবে। বিজয়ের ভক্তরা এই সিনেমার ট্রেলারের জন্য বহুদিন ধরে অপেক্ষা করছিলেন। এই সিনেমায় অভিনয় করছেন বাহুবলী খ্যাত রামিয়া কৃষ্ণণ, অনন্যা পাণ্ডে, রনিত রয় ও মরকন্দ দেশপাণ্ডে এবং অবশ্যই প্রধান চরিত্রে রয়েছেন বিজয় দেবেরাকোন্ডা।

ক্যামিও চরিত্রে মাইক টাইসন

ট্রেলারেই দেখতে পাওয়া যাবে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন মাইক টাইসন। '‌টেম্পার'‌ ও '‌গোলিমার'‌ খ্যাত পরিচালক পুরী জগন্নাধ এই সিনেমাটিও পরিচালনা করেছেন। মেগাস্টার চিরঞ্জীবি ও প্রভাস এই ছবির তেলুগু ট্রেলার প্রকাশ্যে আনেন। অন্যদিকে দুলকির সলমনের হাতে উন্মোচিত হয় মালয়লম ট্রেলার। হিন্দি ট্রেলার প্রকাশ্যে আসে রণবীর সিংয়ের হাত ধরে।

সিংহ ও বাঘের মিশ্রণ লাইগার

ছবির প্রথম ঝলকেই বিজয়ের চরিত্রের ঝলক পান দর্শক। তবে ট্রেলার দেখতে দেখতে তাঁর হিংস্র প্রকৃতির সঙ্গেও পরিচিত হতে পারবেন দর্শক। সিনেমায় বিজয় দেবেরাকোন্ডাকে তোতলা দেখানো হয়েছে। ট্রেলারে রামিয়া কৃষ্ণণকে বলতে শোনা যায়, '‌আমার ছেলে ক্রসব্রিড। সিংহ ও বাঘের মিশ্রণ।'‌ ছবিতে বিজয় দেবেরাকোন্ডার মায়ের চরিত্রে রামিয়াকে দেখা যাবে। বলা চলে তাঁর চরিত্র যে আর পাঁচজন মায়ের মতো নরম বা কোমল তা একেবারেই নয়, ট্রেলারে মিলবে সেই ঝলকও। 'বাহুবলী'র পর আরও এক শক্তিশালী মায়ের চরিত্র নিয়ে ফিরছেন রামিয়া কৃষ্ণণ।

সিনেমার কাহিনী

ছবিতে এক চাওয়ালার ছেলের জীবনের গল্প শোনা যাবে। যে ভারতের প্রতিনিধি হয়ে এমএমএ শিরোপা জেতার চেষ্টায় রয়েছে। কিন্তু তার পথে একাধিক বাধা। তার প্রেমিকা প্রতারণা করে, যদিও সে মেয়েটিকে খুব ভালবাসে। তার আরও একটি সমস্যা পরিষ্কার কথা বলতে না পারা। যা একটি বড় চ্যালেঞ্জ। এসব থেকেই সে হিংস্র হয়ে ওঠে। এমনকী রিংয়ে প্রবেশ করেও একাধিক সাংঘাতিক কাণ্ড ঘটায় সে। এটি আবেগ, উত্থান-পতনের পূর্ণ একটি যাত্রা। এই ছবিটি '‌ধর্ম প্রোডাকশন'‌-এর ব্যানারে হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় ও মালয়লম ভাষায় মুক্তি পাবে আগামী ২৫ অগাস্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+