অমিত সাধের জায়গায় অমিত শাহকে টুইটে ট্যাগ বলিউড স্টারের! কী লেখা ছিল পোস্টে

অমিত সাধ ভেবে অমিত শাহকে টুইটারে ট্যাগ বলিউড স্টারের! খিল্লির ঝড়ে উত্তাল সোশ্যাল মিডিয়া

সোশ্যাল মিডিয়ায় 'গুফ আপ' বিষয়টি নতুন নয়! তবে সেই 'গুফ আপ' যদি কোনও সেলেব করে বসেন, তাহলে তা নিয়ে প্রবল মশকরা, খিল্লি তো হবেই! ঠিক যেমনটা হল বিদ্যুৎ জামওয়ালের ক্ষেত্রে।

অমিত সাধ ভেবে অমিত শাহকে টুইটারে ট্যাগ বলিউড স্টারের! খিল্লির ঝড়ে উত্তাল সোশ্যাল মিডিয়া

ওয়েব ফিল্ম 'খুদা হাফিজ' এর ট্রেলার সদ্য প্রকাশ্যে এসেছে। সেই ছবিতে বিদ্যুৎ জমওয়াল চরম অ্য়াকশন প্যাকড সারপ্রাইজ দিয়েছেন ভক্তদের। ছবির ট্রেলার দেখে বিদ্যুতের 'ইয়ারা' ছবির সহ অভিনেতা অমিত সাধ অভিনেতার খুব প্রশংসা করেন। টুইটারে অমিত বিদ্যুৎকে ট্যাগ করে একটি পোস্টও করেন। সেই পোস্টের প্রেক্ষিতে বিদ্যুৎ অমিতকে পাল্টা ধন্যবাদ জানাতে গিয়েই বিপত্তি ডেকে আনেন!

অমিত সাধের জায়গায় নিজের টুইটে বিদ্যুৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে বসেন! টুইটে লেখাছিল, ' থ্যাঙ্ক্যু অমিত শাহ, একটা টাইট ভার্চুয়াল হাগ টু ইউ'। এরপরই সোশ্যাল মিডিয়া প্রবল খিল্লি, মশকরায় মাত হয়। অনেকে লেখেন 'ব্রিদে মোটা ভাইকে ভালো লেগেছে..'। এরপর ভুল বুঝতে পারেন বিদ্যুৎ। চটপট ভুল শুধরে নতুন পোস্টে অমিত সাধকে ট্য়াগ করে অভিনেতা লেখেন, 'এবার মনে হয় ঠিক ঠিকানায় পোস্ট গেছে'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+