অস্কার অ্যাকাডেমির ক্লাস অফ ২০২১ -এ আমন্ত্রিত বিদ্যা বালান সহ বলিউডের আরও ২ সেলেব
অস্কারের ক্লাস অফ ২০২১ এ আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বের ৩৯৫ জন শিল্পী ও এক্সিকিউটিভদের। সেই তালিকায় ভারত থেকে স্থান পেয়েছেন বলিউড স্টার বিদ্যা বালান। মালায়ম এই অভিনেত্রী বলিউড থেকে বাংলা সহ বিভিন্ন ভাষার ছবিতে কার্যত তাক লাগিয়েছেন বহুবার। আর অস্কারের সম্মানীয় মঞ্চে এবার তাঁর সঙ্গে আমন্ত্রণ পেলেন বলিউডের আরও দুই সেলেব।

বিদ্যা বালানের সঙ্গে কারা আমন্ত্রিত?
৩৯৫ জন আমন্ত্রিতের তালিকায় বিদ্যার সঙ্গে রয়েছেন একতা কাপুর ও শোভা কাপুর। অ্যাকাডেমি অফ মোশন পিকটার্স আর্টস অ্যান্ড সায়েন্সের তরফে সেখানে যোগ দেওয়ার আমন্ত্রণ এসেছে 'তুমহারি সুলু' ছবির অভিনেত্রী সহ ৩ ব্যক্তিত্বকে।

অস্কার ক্লাস অফ ২০২১
অস্কারের 'ক্লাস অফ ২০২১' এ সামিল হচ্ছেন ৪৬ শতাংশ মহিলা। রয়েছেন ৩৯ শতাংশ বিশেষ সম্প্রদায়ের মানুষ, ৫৩ শতাংশ আন্তর্জাতিক ব্যক্তিত্ব, যাঁদের মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে ৪৯ টি দেশ থেকে বেছে নিতে হয়। ৩৯৫ জন আমন্ত্রিতের মধ্যে রয়েছেন বহু প্রাক্তন অস্কারজয়ী।

বিদ্যায়ের মুকুটে নয়া পালক
বিদ্যা বালানের পারফরম্যান্সকে সম্মান জানিয়ে এই আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর। মূলত, 'তুমহারি সুলু ' ও 'কাহানি' ছবিতে বিদ্যার পারফরম্য়ান্সর প্রেক্ষিতেই এই সম্মানজনক আমন্ত্রণ। এছাড়া 'ড্রিম গার্ল',' ওয়ান্স আপ অন এ টাইম ইন মুম্বই', তে একতার কাজ এবং তাঁর মা শোভা কাপুরের অবদান 'উড়তা পাঞ্জাব', 'ডার্টি পিকচার' ছবিতে থাকায় , তা সম্মানিত হয়েছে অস্কারের তরফে।

এর আগে কারা আমন্ত্রিত ছিলেন?
এর আগে, এই মঞ্চে সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে মাধবী মুখোপাধ্যায়রা অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্স-এ র আমন্ত্রিতের তালিকায় ছিলেন। এই তালিকায় ছিলেন নাসিরুদ্দিন শাহ থেকে শাহরুখ খানও।












Click it and Unblock the Notifications