কালিম্পংয়ে 'কাহানি ২' ছবির শুটিং শুরু করলেন বিদ্যা বালন
বক্স অফিসে একরকমের শোরগোল ফেলে দিয়েছিল সুজয় ঘোষের রহস্যে মোড়া থ্রিলার ছবি কাহানি। কাহানির যে দ্বিতীয় কিস্তি আসতে চলছে তা আগেই জানিয়েছিলেন সুজয়। এবার কথা না বাড়িয়ে কাহানি ২ ছবির শুটিংয়ের কাজও শুরু করে দিয়েছেন তিনি।
"কাহানি"-র মতো "কাহানি ২" ছবিতেও দেখা যাবে বিদ্যা বালনকে। কালিম্পংয়ে ইতিমধ্যে শুটিংয়ের কাজও শুরু করে দিয়েছেন বিদ্যা।

কাহানি ২ -এর শুটিং যে শুরু হয়ে গিয়েছে তা ফ্যানেদের জানাতে টুইটারের সাহায্য নিলেন বিদ্যা। প্রথম দিনের শুটিংয়ের উল্লেখ করে বিদ্য়া বলেন, যেন মনে হচ্ছে কালিম্পংয়ের গাছগুলি গুলজার সাহেবের 'মুসাফির হু ইয়ারো' গানের তালে দুলছে।
1st day off during the Kahaani 2 shoot.The trees in Kalimpong seem to be swaying to Gulzarsaab's Musafir hoon yaaron.Just who isn't a fan?!😍
— vidya balan (@vidya_balan) March 27, 2016
কাহানির সহ লেখক ও পরিচালক সুজয় ঘোষকে কাহানি ২ ছবিতে একই ভূমিকায় পাওয়া গিয়েছে। কাহানি ছবিতে বিদ্যা বাগচী নামের এক গর্ভবতী মহিলাকে নিয়ে গল্প এগোতে থাকে। যিনি নিজের স্বামীকে খুঁজতে লন্ডন থেকে কলকাতা একা এখা আসেন। এই ছবিতে অসাধারণ অভিনয় করে বিদ্যা বাগচী তথা বিদ্যা বালন।
Waiting for a peek of the peak ..Kanchenjunga🗻!! pic.twitter.com/YI1MN75dUO
— vidya balan (@vidya_balan) March 28, 2016
কাহানি ছবিটি কলকাতা শহরকে কেন্দ্র করেই এগিয়ে চলে। এই ছবিতে বিদ্যা বালনের পাশাপাশি পরমব্রত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায় অভিনয় করেছিলেন।
We peaked..Kanchenjunga..yoohoo !!👌👌👌👌💃🏻 https://t.co/rmFAUXP8FP
— vidya balan (@vidya_balan) March 29, 2016
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications