কার সঙ্গে প্রেম করছেন কার্তিক আরিয়ান? বড় রহস্য ফাঁস করলেন বিদ্যা বালান

এই মুহূর্তে তিনিই বলিউডের চকলেট বয়। বিগত বেশ কয়েক মাস ধরেই বলিউড কি উপহার দিয়েছেন বেশ কিছু হিট। বিশেষ করে চলতি বছর দীপাবলি, তাঁর ঝুলিতে এসেছে সুপারহিট সিনেমা। অভিনয়ের দিক থেকেও বেশ ভালই নজর কাড়ছেন তিনি। কথা হচ্ছে কার্তিক আরিয়ানকে নিয়ে। আর এবার ফাঁস হল কার্তিকের রিয়েল লাইফ গার্লফ্রেন্ডের নাম!

কার সঙ্গে প্রেম করছেন কার্তিক আরিয়ান? দেশ জুড়ে তমাম তরুণীদের ঘুম কেড়ে নিয়েছেন যিনি সেই হ্যান্ডসাম হিরোর মন জয় করেছেন কোন রমণী? তা জানতে কৌতুহলের শেষ নেই। ফ্যান মহলে এই নিয়ে হয় ব্যাপক চর্চা। অবশেষে এবার সামনে এল কার্তিক আরিয়ানের প্রেমিকার নাম! তবে যে সে কেউ নন এই রহস্য ফাঁস করলেন স্বয়ং মঞ্জুলিকা অর্থাৎ বিদ্যা বালান।

kartik aaryan


শুনে অবাক লাগছে তো? আসলে সম্প্রতি এক কমেডি শোয়ে এসেছিলেন ভুলভুলাইয়া-৩ এর তারকারা। কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, রাজপাল যাদব, তৃপ্তি দিমরি এবং পরিচালক আনিস বাজমি উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। সেখানেই শুরু হয় ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা। আর সেই খেলাতে ট্রুথ বেছে নেন কার্তিক। নিয়ম অনুযায়ী যে কোন একটি প্রশ্নে সত্যি কথা বলতে হবে। কার্তিককে তাঁর প্রেমিকা সম্পর্কে প্রশ্ন করে বসেন বিদ্যা।

বিদ্যা বালান জানান ছবির শুটিং চলার সময় মাঝেমধ্যেই ফোনে কথা বলতেন কার্তিক। এমনকি একাধিকবার ফোনের অপর প্রান্তের মানুষকে 'মি-টু' বলতেও শোনা গিয়েছে! সাধারণত আই লাভ ইউ-র প্রতি উত্তরে এই শব্দ দুটি ব্যবহার করা হয়। বিদ্যার কথায় সায় দিয়ে কার্তিক বলেন আসলে তাঁর প্রেমিকার নাম মিতু। তাই ফোনে এরকম বলতেন তিনি। এমন উত্তর শুনে সকলে হেসে ওঠেন।

পর্দায় এত রোমান্স করার পর বাস্তবেও কি ভালোবাসার রং লাগলো কার্তিকের গায়ে? নাকি নিছক মজার ছলেই এ কথা বলছেন কার্তিক? উল্লেখ্য এর আগে সারা আলি খানের সঙ্গে নাম জড়িয়ে ছিল তাঁর। তবে সেসব গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন কার্তিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+