'নির্লজ্জ না হলে বলিউডে স্থান নেই', কেন এমন বললেন বিদ্যা বালন

বিদ্যা বালন , বলিউডে পরিণীতা ছবি দিয়ে পা রেখেছিলেন। এতগুলো বছরের নিজের চরিত্র নিয়ে একের পর এক পরীক্ষা চালিয়েছেন। আজও তিনি পরীক্ষার রাস্তায় হাঁটতেই ভালোবাসেন।

সামনের ১৭ তারিখ মুক্তি পাবে বিদ্যা বালনের পরের ছবি 'তুমহারি সুলু'। সুরেশ ত্রিবেণী পরিচালিত এই সিনেমার এক মধ্যবিত্ত গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা। কী করে একজন সাধারণ গৃহবধূ আরজে হওয়ার সুযোগ পেয়ে তা কাজে লাগিয় সফল হন ,সেটাই এই ছবিতে দেখানো হয়েছে।

পরিণীতা, ডার্টি পিকচার, কাহানি হয়ে এ এক অন্য বিদ্যা-র গল্প । ছবি নিয়ে রীতিমতো আশাবাদী বিদ্যা সাক্ষাৎকারে তুলে ধরলেন বলিউডের নানা দিক।

বলিউডে লিঙ্গবিভেদ আছে

বলিউডে লিঙ্গবিভেদ আছে

বহু বছর অভিনয়ের জগতে আছেন। তাঁকে কখনও যৌন হেনস্তার শিকার হতে হয়নি তাঁকে। তবে লিঙ্গবৈষম্যের শিকার হয়েছিলেন তিনি। বিদ্যা জানিয়েছেন শুরুর দিকে তিনি যার জন্য রেগেও যেতেন। কারণ হিরোদের জন্য বড় মেক আপ ভ্যান, ভালো রুম দেওয়া হত। হিরোইনদের তা দেওয়া হত না।

চেহারা নিয়ে ভাবি না

চেহারা নিয়ে ভাবি না

হিরোইন মানেই তন্বী , ছিপছিপে। কিন্তু এই পুরোন ভাবনায় আটকে থাকতে নারাজ বিদ্যা। তাঁর মতে অভিনেতা স্ক্রিনে অভিনয় করেন, তার জন্য কোনও শারীরিক মাপ মাপকাঠি হতে পারে না। বলিউডের মেনস্ট্রিম হিরোইনদের থেকে তাঁর লুক অনেকটাই আলাদ ,তাঁর জন্য সামাণ্যতম কুন্ঠাও নেই কেরলের এই মেয়ের।

 নিজেকে পুরুষ বিদ্বেষী ভাবেন না

নিজেকে পুরুষ বিদ্বেষী ভাবেন না

নিজেকে কখনই পুরুষ বিদ্বেষী ভাবেন না। তবে তিনি ফেমিনিস্ট। মহিলারাও মানুষ। আর পাঁচজন পুরুষের মত তাঁদেরও নিজেদের মত করে জীবনযাপন করার অধিকার আছে মানেন সুলু অর্থাৎ বিদ্যা বালন।

নিজের সাফল্যের পথ নিজেকেই খুঁজে নিতে হয়

নিজের সাফল্যের পথ নিজেকেই খুঁজে নিতে হয়

নিজের সাফল্যের পথ নিজেকেই খুঁজে নিতে হয়। কোনও একটা বাধা ধরা পথ হয় না যেটা দিয়ে সাফল্য পাওয়া যায়। তাই পথ যেমন নিজেকই খুঁজে বার করতে হয় ঠিক তেমনিই আত্মবিশ্বাস ধরে রাখাটাও খুবই জরুরি।

অভিনেতাকে নির্লজ্জ হতে হয়

অভিনেতাকে নির্লজ্জ হতে হয়

ইশকিয়া, দ্য ডার্টি পিকচার যখন যেরকম চরিত্র এসেছে তাকেই ফুটিয়ে তুলেছেন বিদ্যা বালন। তাঁর মতে অভিনেতাদের নির্লজ্জ হতে হয়। সিলভার স্ক্রিনে যে চরিত্র ফোটানোর দায়িত্ব পেয়েছ, তার জন্য সেরাটা দিতে হয়।

তুমহারি সুলু

তুমহারি সুলু

এক সাধারণ মধ্যবিত্ত মেয়ের জীবনের কাহিনী 'তুমহারি সুলু' - এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন মানব কৌল। বিদ্যার নতুন এই লড়াই দর্শক কতটা গ্রহণ করে তা জানা যাবে সামনের শুক্রবারের পরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+