(ভিডিও) 'কুছ কুছ লোচা হ্যায়' সিনেমার 'আও না' গানে সানি ও রাম কাপুর

দেবাং ঢোলাকিয়া নির্দেশিত এই চলচ্চিত্রটির নাম 'কুছ কুছ লোচা হ্যায়'। অভিনয় করেছেন রাম কাপুর, সানি লিওনি, নভদীপ ছাবড়া ও এলভিন শর্মা প্রমুখ।
সিনেমাটি একটি সেক্স কমেডি। যেখানে মধ্যবয়স্ক, বিবাহিত রাম সানি লিওনির রূপ-রসে পাগল। সিনেমায় সানিকেও একেবারে তাঁর 'বোল্ড অ্যান্ড হট' ইমেজে দেখা যাবে।
রাম কাপুর একজন গুজরাতি ব্যবসায়ী। বাড়িতে বৌ ও ছেলে থাকতেও তিনি সানির প্রেমে হাবুডুবু খেতে থাকেন। সিনেমায় সানি একজন বলিউড ডিভা যিনি বিশ্বাস করেন একমাত্র রাম কাপুরই তাঁকে কাঙ্খিত সুখ দিতে পারেন। রাম আর সানির দুষ্টুমিষ্টি প্রেমপর্বে এরপরই নানা 'লোচা' শুরু হয়।
সানির শরীরী আবেদন ছাড়াও রাম কাপুরের অভিনয় সিনেমায় নজর কাড়ার মতো। আগামী ৮ মে মুক্তি পেতে চলেছে এই চলচ্চিত্র।
তার আগে দেখে নিন 'আও না' গানে সানির শরীরী আবেদনে কীভাবে মাথা খারাপ হওয়ার জোগাড় রাম কাপুরের।












Click it and Unblock the Notifications