ভিকি কৌশল কি প্রেম করছেন ! জবাবে করণকে কোন ইঙ্গিত দিলেন অভিনেতা
বলিউড ইন্ডাস্ট্রিতে আপাতত সাম্প্রতিকতম 'হার্টথ্রব' ভিকি কৌশল। অভিনয় দক্ষতা থেকে চোখের চাউনি সমস্ত কিছুতেই নিজের মহিলা ভক্তদের মাত করছেন বলিউডের এই নয়া তারকা।
বলিউড ইন্ডাস্ট্রিতে আপাতত সাম্প্রতিকতম 'হার্টথ্রব' ভিকি কৌশল। অভিনয় দক্ষতা থেকে চোখের চাউনি সমস্ত কিছুতেই নিজের মহিলা ভক্তদের মাত করছেন বলিউডের এই নয়া তারকা। 'কফি উইথ করণ'-এর সদ্য সমাপ্ত পর্বের অতিথি ছিলেন ভিকি ও আয়ুষ্মান খুরানা।

'কফি উইথ করণ' অনুষ্ঠানে সদ্য সমাপ্ত রবিবারের পর্বে ভিকি ও আয়ুষ্মান খুরানা অতিথি হিসাবে ছিলেন। সেখানে তাঁদের একাধিক প্রশ্নে জর্জরিত করেন পরিচালক করণ জোহর! স্বভাবতই ভিকি কৌশলের জনপ্রিয়তার কথা মাথায় রেখে , করণ তাঁর প্রেমপর্ব নিয়েও প্রশ্ন তোলেন। আর ভিকি কৌশলকে প্রশ্ন করা হয় যে , তিনি কি প্রেম করছেন? জবাবে ভিকি জানান 'দেখা যাক কী হয়, এখন এটা নতুন'।
Up next on the Koffee couch, Vicky and the donor! #KoffeeWithKaran #KoffeeWithVicky #KoffeeWithAyushmann pic.twitter.com/YD61Ls887j
— Star World (@StarWorldIndia) December 9, 2018
আর ভিকির এমন প্রতিক্রিয়া আসতেই স্বভাবতই বোঝা যাচ্ছে আপাতত প্রেমের সম্পর্কে মগ্ন তিনি। বহুদিন ধরে শোনা যাচ্ছিল টেলিভিশন অভিনেত্রী হরলিন শেট্টির সঙ্গে ডেটিং করছেন ভিকি। এদিন সেই সম্পর্ক নিয়ে কার্যত ভিকির মুখ থেকেই সত্যিটা বের করে ফেললেন করণ!












Click it and Unblock the Notifications