বাক্সে লুকিয়ে রাখা আংটি বের করে ক্যাটকে 'প্রোপোজ' ভিকির! বলিউডের 'বসন্ত' নিয়ে নয়া রিপোর্টে ফের তোলপাড়

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের মধ্যে সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই আলোচনা হয়েছে। ভিকি ও ক্যাটরিনার বিয়ে ডিসেম্বরে হতে পারে বলেও বেশ কিছু রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই পরিস্থিতিতে ক্যাটরিনা কাইফ এক চ্যানেলের সাক্ষাৎকারে যদিও সেই বিয়ের খবরকে রটনা বলে উড়িয়ে দিয়েছেন, তবে একটি নতুন খবর অনুযায়ী শোনা যাচ্ছে ইতিমধ্যেই 'প্রেমিক' ভিকি রোম্যান্টিকভাবে ক্যাটকে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেছেন দিওয়ালির আলোর রোশনাইয়ের মধ্যেই!

বিয়ে ঘিরে গুঞ্জন

বিয়ে ঘিরে গুঞ্জন

জানা গিয়েছে, ডিসেম্বরের ৭ থেকে ৯ তারিখের মধ্যে রাজস্থা নের সোয়াই মাধোপোর রিসর্টে বিয়ে সম্পন্ন হতে চলেছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের। রাজস্থানের রনথম্বোর ন্যাশনাল পার্কের থেকে মাত্র ৩০ মিনিট দূরে রয়েছে এই সোয়াই মধোপোর রিসর্ট।

 ভিকির প্রেম নিবেদন

ভিকির প্রেম নিবেদন

এক রিপোর্ট অনুযায়ী, ব্রাউনির বাক্স থেকে আংটি বের করে ক্যাটরিনার সামনে হাঁটু গেড়ে বসে ভিকি শেষমেশ বলেই ফেললেন 'মুঝসে শাদি করোগি'? সলমন খানের বিখ্যাত এই ছবির প্রসঙ্গ এদিন বহু সংবাদপত্রেই উঠে এসেছে ভিকির প্রেমের প্রস্তাবের খবরে। উল্লেখ্য, সলমনের সঙ্গে বহু বছর সম্পর্ক ছিল ক্যাটরিনার। এরপর রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান ক্যাট সুন্দরী। পরবর্তীকালে রণবীরের সঙ্গে আলিয়ার ঘনিষ্ঠতা বাড়তেই ক্যাট একটু সরে আসতে থাকেন রণবীরের থেকে। এরপরই ক্যাটরিনার পাশে বহু অনুষ্ঠানে ভিকি কৌশলকে দেখা যেতে শুরু করে।

বিয়ের সাজ কেমন হতে পারে ক্যাটের

বিয়ের সাজ কেমন হতে পারে ক্যাটের

এখনও পর্যন্ত খবর, ডিজাইনার সব্যসাচীর আউটফিটে সাজবেন ক্য়াটরিনা। ভিকি কৌশলের পোশাকও সব্যসাচীর থেকে ডিজাইন করানো হচ্ছে বলে খবর। এদিকে ভিকি যখন ক্যাটরিনাকে প্রোপোজ করেন, তখন কার্যত ক্যাটরিনা হতভম্ব হয়ে যান বলে খবর মিলছে। তবে আপাতত ক্যাট সুন্দরী 'সূর্যবংশী' ছবির জন্য ব্যস্ত রয়েছেন প্রোমোশনে। ৫ নভেম্বর এই ফিল্ম মুক্তি পেতে চলেছে। অক্ষয় কুমার , রণবীর সিং অভিনীত এই ছবি ঘিরে রীতিমতো পারদ চড়ছে।

কোন কৌশলে প্রোপোজ করলেন ভিকি?

কোন কৌশলে প্রোপোজ করলেন ভিকি?

এক রিপোর্ট অনুযায়ী, ব্রাউনির বাক্সে রাখা ছিল ক্যাটরিনার জন্য আংটি। বাক্স খুলতেই ক্যাট সুন্দরী দেখে ফেলেন সেটি। তখনই ভিকি বলেন , 'উইল ইউ ম্যারি মি?' ক্যাটরিনার ঘনিষ্ঠ এক বন্ধুর সূত্রে এই খবরটি সামনে এসেছে। জানা গিয়েছে ভিকি যে সময় ক্যাটকে প্রপোজ করেছিলেন,তাতে আশপাশের সকলেই হতবাক হয়ে যান। সেই সময় তাঁরা একে অপরের সঙ্গে এতটাই একাত্ম হয়ে গিয়েছেন দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন। ক্যাটরিনার বন্ধুরা অনেকেই বলছেন, ভিকি কার্যত ফিল্মি কায়দায় এদিন ক্যাটরিনাকে প্রপোজ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+