বলিউডে যৌন হেনস্থা নিয়ে এবার মুখ খুললেন ভিকি কৌশল
বলিউডে ক্রমেই জোরদার হচ্ছে মি টু আন্দোলন। যৌন হেনস্থার ঘটনায় একের পর এক অভিনেতার নাম প্রকাশ্যে আসছে। এবার এই যৌন হেনস্থার ঘটনা নিয়ে মুখ খুললেন ভিকি কৌশল।
বলিউডে ক্রমেই জোরদার হচ্ছে মি টু আন্দোলন। যৌন হেনস্থার ঘটনায় একের পর এক অভিনেতার নাম প্রকাশ্যে আসছে। এবার এই যৌন হেনস্থার ঘটনা নিয়ে মুখ খুললেন ভিকি কৌশল।

ভিকি জানিয়েছেন, যৌন হেনস্থা ঘিরে যে প্রতিবাদের ঝড় উঠেছে তা অবশ্যই ভালো দিক। মহিলারা যে এটা নিয়ে মুখ খুলেছেন সেটা অত্যন্ত প্রশংসনীয়। এক দিন হোক বা এক মাস বা ১০০ বছরের পুরনো ঘটনাই হোক না কেন। মহিলারা প্রকাশ্যে এসে বলছেন এটাই বড় কথা। ভিকির দাবি , যে মহিলারা এভাবে প্রকাশ্যে আসছেন, তাঁদের যোগ্য প্লাটফর্ম দেওয়া হোক। আর তাঁদের ঘটনাকে গুরুত্ব সহকারে দেখা হোক।
উল্লেখ্য, এর আগে একাধিক অভিনেতার বিরুদ্ধে বলিউডে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। সেই তালিকায় নানা পাটেকর থেকে সাদিক খান, সঙ্গীত পরিচালক অনু মালিক সহ একাধিক অভিনেতার নাম ছিল।

Click it and Unblock the Notifications