বলিউডের এই দুই তারকা এবার করোনায় আক্রান্ত, পোস্ট সোশ্যাল মিডিয়ায়
বলিউডের এই দুই তারকা এবার করোনায় আক্রান্ত
মহারাষ্ট্রের মধ্যে মুম্বইতে করোনা পরিস্থিতি ক্রমেই যে খারাপের দিকে এগোচ্ছে তা বলিউডের একের পর এক তারকাদের আক্রান্ত হতে দেখেই বোঝা যাচ্ছে। রবিবার করোনায় আক্রান্ত হওয়ার খবর ঘোষণা করেছেন অক্ষয় কুমার ও গোবিন্দা। এরপর অভিনেতা ভিকি কৌশল ও ভূমি পেডনেকারও কোভিড–১৯ পজিটিভ বলে জানা গিয়েছে। করোনায় বলিউডের তারকাদের আক্রান্ত হওয়ার ঘটনা ক্রমেই বাড়ছে।

ভূমি পেডনেকারের পোস্ট
ইনস্টাগ্রামে সোমবার সকালে কয়েক সেকেন্ডের ব্যবধানে এই দুই বলি তারকা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা জানান। এঁরা দু'জনেই শশাঙ্ক খৈতানের ছবি 'মিস্টার লেলে'-তে কাজ করছেন। ভূমি তাঁর পোস্টে লিখেছেন, 'আমি কোভিড-১৯ পজিটিভ। সোমবার পর্যন্ত আমার হাল্কা উপসর্গ রয়েছে, কিন্তু আমি ঠিক আছি এবং নিজেকে আইসোলেট করে রেখেছি। আমার চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞের দেওয়া করোনা বিধি মানছি।' ভূমি এও জানিয়েছেন যে তাঁর সংস্পর্শে যাঁরা যাঁরা এসেছেন প্রত্যেকে যেন করোনা টেস্ট দ্রুত করে নেন। ভূমি আরও লেখেন, 'ভাপ, ভিটামিন সি, খাবার এবং ভালো মেজাজ' এটাই তাঁর সুস্থ হয়ে ওঠার ইউএসপি। তিনি তাঁর অনুগামীদের এই পরিস্থিতির গুরুত্ব বোঝার জন্য আর্জি জানিয়েছেন। তিনি লিখেছেন, 'দয়া করে এই পরিস্থিতিকে হাল্কাভাবে নেবেন না। এমনকী আমি সব ধরনের আগাম সতর্কতা ও নিজের প্রতি যত্ন নেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছি। মাস্ক পরুন, সাবান দিয়ে হাত ধুন, শারীরিক দুরত্ব বজায় রাখুন এবং আপনার সাধারণ আচরণ সম্পর্কে সচেতন হন।'

ভিকি কৌশলের পোস্ট
ভিকি কৌশলও তাঁর সোশ।আল মিডিয়ায় ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পোস্ট করেন। তিনি লেখেন, 'সমস্ত যত্ন ও সতর্কতা সত্ত্বেও দুর্ভাগ্যবশত, আমি করোনা পজিটিভ। সব ধরনের প্রয়োজনীয় বিধি অনুসরণ করছি, আমি এখন বাড়িতে কোয়াররেন্টাইনে রয়েছি, চিকিৎসকের পরামর্শে ওষুধ খাচ্ছি। আমার সংস্পর্শে আসা সবাইকে অনুরোধ করছি করোনা টেস্ট করিয়ে নেওয়ার জন্য। নিজের যত্ন নিন ও সুরক্ষিত থাকুন।'

দেশে দৈনিক আক্রান্ত ১ লক্ষ ছাড়িয়েছে
রবিবার ভারতের করোনা আক্রান্তের সংখষা নতুন মাইলস্টোন সৃষ্টি করেছে, এই প্রথমবার দৈনিক করোনা কেস রিপোর্ট হল এক লক্ষেরও বেশি। যার মধ্যে শুধু একা মহারাষ্ট্র থেকেই ৫৭ হাজার পজিটিভ কেসের রিপোর্ট পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে দৈনিক করোনা কেসের বৃদ্ধি বেশ ভাবাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ১,০৩,৫৫৩ জন করোনায় আক্রানঞত হয়েছেন, যা দেশজুড়ে আক্রান্তের সংখ্যা ১,২৫,৮৯,০৬৭-এ দাঁড়িয়েছে।

আক্রান্ত বলিউড
রণবীর কাপুর, আলিয়া ভাট, মনোজ বাজপেয়ী, সতীশ কৌশিক, কার্তিক আরিয়ান, আমির খান, আর মাধবন, আদিত্য নারায়ণ, রূপালি গাঙ্গুলি সহ বলিউডে করোনায় আক্রান্তদের তালিকায় যোগ হলেন অক্ষয় কুমার ও গোবিন্দার নামও। তবে এই তালিকা আরও দীর্ঘ হবে বলে মনে করা হচ্ছে।

ভূমির পরবর্তী ছবি
ভূমি পেডনেকারের আসন্ন ছবি বধাই হো সিনেমার সিক্যুয়েল বধাই দো ছবি যেখানে রাজকুমার রাওয়ের বিপরীতে কাজ করবেন। বধাই হো ছবিতে প্রধান ভূমিকায় ছিলেন আয়ুষ্মান খুরানা।












Click it and Unblock the Notifications