'হাউজ দ্য জোশ', ওয়াঘা সীমান্তে প্রজাতন্ত্র দিবসে ভিকির এই প্রশ্নের জবাবে কী ঘটেছে দেখুন ভিডিওয়

'হাউজ দ্য জোশ'.. কাশ্মীর তেকে কন্যাকুমারীর যে কাউকে প্রশ্ন করলেই সদর্পে উঠে আসছে উত্তর।

'হাউজ দ্য জোশ'.. কাশ্মীর তেকে কন্যাকুমারীর যে কাউকে প্রশ্ন করলেই সদর্পে উঠে আসছে উত্তর। সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে সাম্প্রতিক ছবি 'উরি'-র এই সংলাপ ও সংশ্লিষ্ট দৃশ্য যেকোনও ভারতবাসীর গায়ে কাঁটা দিতে বাধ্য! ভিকি কৌশল অভিনীত 'উরি'র এই বিখ্যাত সংলাপে মজেছেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও! এবার ভারত-পাকিস্তানের ওয়াঘা সীমান্ত প্রমাণ করে দিল এই সংলাপ দর্শক মনে কী জাদপ করেছে!

হাউজ দ্য জোশ, ওয়াঘা সীমান্তে প্রজাতন্ত্র দিবসে ভিকির এই প্রশ্নের জবাবে কী ঘটেছে দেখুন ভিডিওয়

প্রজাতন্ত্র দিবসের দিন ওয়াঘা সীমান্তে পৌঁছে ছিলেন অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ইয়ামি গৌতম। 'উরি' ছবির প্রোমোশনে ওয়াঘা পৌঁছে উপস্থিত জনতার সামনে একই প্রশ্ন করেন ভিকি.. 'হাউজ দ্য জোশ'! আর প্রশ্নের উত্তরে গোটা স্টেডিয়াম সোল্লাসে জবাব দেয়। গোটা ঘটনা ভিডিও বন্দি হয়ে আপাতত সোশ্যাল মিডিয়ায়! ভিডিও পোস্ট করেছেন ভিকি কৌশলও!


ওয়াঘা সীমান্তের এই উচ্ছ্বাস নিঃসন্দেহে যেকোনও ভারতীয়র গায়ে কাঁটা দিতে বাধ্য। উল্লেখ্য, প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে আট্টারি সীমান্তে গতকাল উপস্থিত হন ২৮ হাজার মানুষ। বিএসএফএর বিশেষ অনুষ্ঠানে সেখানে ৭০ তম প্রজাতন্ত্র দিবস পালিত হয় সাড়ম্বরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+