ভিকি-ক্যাটের বিয়েতে কী কী রাজকীয় মেনু থাকছে জানেন
ভিকি যেহেতু পাঞ্জাবি সেই জন্য থাকছে বাটার চিকেনও
বলিউডে এখন একটাই সরগরম খবর ভিকি-ক্যাটের বিয়ে। বলিউডের অনেক সুন্দরীর মধ্যে তিনি একজন। হাজার পুরুষের স্বপ্ন সুন্দরী। তুলনা করা যায় না তাঁর রূপের। হাতে গোনা কটা দিন মাত্র তারপরেই নায়িকার নামের পাশ থেকে উঠে যাবে ব্যালেচার তকমা। বি-টাউনে একদম ভিকি-ক্যাটের বিয়ে নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। জয়পুরে বিয়ের মরশুমে বেশ সাজো সাজো রব তৈরি হয়েছে। তাদের বিয়েতে থাকছে একাধিক বিধিনিষেধ। বিয়েতে থাকছে একাধিক লোভনীয় খাবার। সূত্র থেকে জানা গেছে, পাঞ্জাবি, রাজস্থানি, মোগলাই, কন্টিনেন্টাল, ইতালিয়ান সহ দেশ-বিদেশের নানা ক্যুইজিন থাকতে চলেছে তাদের বিয়ের মেনুতে।

শুরু হচ্ছে বলিউড জুটির প্রি-ওয়েডিং ফাংশন
আজ ৭ ডিসেম্বর, ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের প্রি-ওয়েডিং ফাংশন শুরু হচ্ছে। বিবাহে দম্পতির খাবারের মেনু হল ভারতীয় খাবার। বাদ পড়ছে না , পাঞ্জাবি, রাজস্থানি, মোগলাই, কন্টিনেন্টাল, ইতালিয়ান -সহ একাধিক দেশ বিদেশের খাবার। মেনুটি ভিকি এবং ক্যাটরিনা ব্যক্তিগতভাবে গেস্ট লিস্ট এবং বিশেষ করে পরিবারের সদস্যদের কথা মাথায় রেখে তৈরি করেছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে।

জনপ্রিয় জুটির পরিবার রাজস্থানে পৌঁছেছেন
সূত্র মারফত জানা গিয়েছে ইতিমধ্যে ক্যাটরিনা কাইফ ভিকি কৌশল ও তাঁদের পরিবার রাজস্থানে বিয়ের স্থানে পৌঁছেছেন। রাজস্থানের সওয়াই রাজস্থানের বারওয়ারাতে বিয়ে সারবেন এই দম্পতি।

ভিকি-ক্যাটের বিয়েতে খাবারের মেনুতে কী থাকছে
১) বিয়ের মেনুতে থাকছে নানা ধরনের কচুরি,দই বড়া,সেই সঙ্গে থাকছে নানা ধরনের চাটও। সেই সঙ্গে থাকছে স্পেশাল ছোলে বাটুরাও।
২) আমিষ ডিশের মধ্যে রয়েছে মাছ,মাংসের নানান ধরনের কাবাব। বাদ পড়ছে না মাছের নানান রকমের পদও। ভিকি যেহেতু পাঞ্জাবি সেই জন্য থাকছে বাটার চিকেনও।
৩) রাজকীয় মেনু থেকে রাদ পড়ছে না ঐতিহ্যবাহী রাজস্থানী খাবারও। পাঞ্জাবি, মোগলাই, কন্টিনেন্টাল, ইতালিয়ান নানান খাবার তাছাড়া আরও কত কী- সম্ভার থাকছে বলিউডের এই জুটির বিয়েতে। সবথেকে আকর্ষণীয় যা সবার নজর কাড়বে সেটি হল বিবাহ কেক। যা ইতালীয় শেফ দিয়ে তৈরি করা হচ্ছে।

মিষ্টি আসছে নামজাদা দোকান থেকে
বিখ্যাত জুটির বিয়েতে মিষ্টি আসছে সোওয়াই মাধোপুরের নামজাদা সমস্ত মিষ্টির দোকান থেকে। থাকছে নানা ধরনের মিষ্টির সম্ভারও। যার মধ্যে থাকবে রাজস্থানের বিশেষ কিছু মিষ্টির আইটেম। যেমন কাজু বরফি,ডোডা বারফি, ব্যাসন চাক্কি,গুলাব জামুন -সহ আরো অনেক কিছু।উল্লেখ্য, ইতিমধ্যে বলিউডের বিখ্যাত জুটি আইনি বিবাহ সেরে ফেলেছেন। শোনা যাচ্ছে হবু বর ভিকি নাকি ৭টি ঘোড়ায় টানা রথে চড়ে বিয়ের আসরে পৌঁছোবেন। ঝলমলে কাঁচের তৈরি মণ্ডপের নীচে ক্যাটকে বিয়ে করবেন। ৩ দিনের বিয়ের অনুষ্ঠানে ৭ ডিসেম্বর হবে সংগীতের অনুষ্ঠান, ৮ ডিসেম্বর মেহেন্দি এবং ৯ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন বলিউড জুটি।












Click it and Unblock the Notifications