কবে দেখা? প্রেমে পড়লেন কীভাবে? বিয়ের আগে জানুন ভিকি–ক্যাটরিনার প্রেমের গল্প
বিয়ের আগে জানুন ভিকি–ক্যাটরিনার প্রেমের গল্প
ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের খবর সকলকেই হতচকিত করেছিল এবং গত কয়েকদিন ধরে খবরের শিরোনাম জুড়ে শুধু তাঁদেরই বিয়ের খবর শোনা যাচ্ছে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে ভিকি ও ক্যাটরিনা তাঁদের বিয়ের খবর ঘোষণা করেননি। তবে শোনা গিয়েছে আগামী ৯ ডিসেম্বর রাজস্থানে রয়্যালভাবে বিয়ে করতে চলেছেন এই জুটি। রাজস্থানের প্রাচীন বিলাসবহুল রিসর্টে এই বিয়ে হতে চলেছে। ইতিমধ্যেই ক্যাটরিনা ও ভিকি রাজস্থানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে। মুম্বই বিমানবন্দরে তাঁদের দু’জনকেই দেখা গিয়েছে। বলিউডের এই হট কাপলের বিয়ের ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁদের অনুগামীরা। তবে ভিকি ও ক্যাটরিনা এখনও পর্যন্ত একসঙ্গে কোনও সিনেমা না করেও কীভাবে একে–অপরের প্রেমে হাবুডুবু খেয়ে চলেছেন আসুন তা জেনে নেওয়া যাক।

কিউপিডের ভূমিকায় কফি উইথ করণ
ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ কখনও একসঙ্গে কোনও সিনেমায় কাজ করেননি। তাহলে এই জুটির একে-অপরের সঙ্গে দেখা হল কীভাবে? মনে করা হয় যে করণ জোহরের চ্যাট শো 'কফি উইথ করণ'-এর মাধ্যমেই ভিকি ও ক্যাটরিনার মধ্যে সবকিছু শুরু হয়। ২০১৯ সালের একটি পর্বে, করণ ক্যাটরিনাকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি তাঁর পরবর্তী সিনেমাতে কার সঙ্গে কাজ করতে চান? বলিউড ডিভা সেই সময় ভিকির নাম নেন এবং জানান যে তাঁদের একসঙ্গে পর্দায় ভালো মানাবে। এরপর যখন ভিকি কৌশল ও আয়ুষ্মান খুরানা একসঙ্গে করণের চ্যাট শোতে এসেছিলেন তখন করণ ক্যাটরিনার বয়ান জানিয়েছিলেন অভিনেতাকে। ভিকি সেটা শুনে খুব অবাক হন এবং জ্ঞান হারানোর ভান করেন। আসলে করণ জোহরের চ্যাট শো কফি উইথ করণ ভিকি ও ক্যাটরিনার প্রেমের গল্পে কিউপিডের ভূমিকা পালন করেছে।

ফিল্ম কোম্পানির চ্যাট শো ঘটকালির কাজ করে
প্রথমবার ভিকি ও ক্যাটরিনা একসঙ্গে ফিল্ম কোম্পানির টেপ কাস্টে আসেন। মনে করা হয়, এখানেই একে-অপরের সঙ্গে তাঁদের প্রথম সামনা-সামনি পরিচয় হয়। এই চ্যাট শোয়ের সময় তাঁরা একে-অপরকে তাঁদের পরিবার, বন্ধু-বান্ধব এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞাসা করেন। করণ জোহরের চ্যাট শোয়ের পর ফিল্ম কোম্পানির লক্ষ্যই ছিইল এই দুই অভিনেতার মধ্যেকার বরফ গলিয়ে দেওয়ার, যাঁরা কখনও একে-অপরের সঙ্গে কাজ করেননি এবং একে-অপরকে ভালো করে চেনেনও না।

বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একসঙ্গে ভিকি–ক্যাট
এরপর এই হট কাপলকে বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেলেও তাঁরা কখনও নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। কিছুদিন আগেও ভিকি ক্যাটরিনার সঙ্গে অ্যাওয়ার্ড মঞ্চে ফ্লার্টিং করছিলেন। ভিকি ক্যাটরিনাকে বলেন যে তিনি কোনও ভালো ভিকি কৌশল খুঁজে বিয়ে করে নিক। ভিকির মুখের কথাই তাহলে সত্যি হতে চলেছে।

প্রকাশ্যে আসেনি তাঁদের প্রেম
ভিকি ও ক্যাটরিনাকে প্রথমবার সকলের সামনে এক বন্ধুর বাড়িতে দিওয়য়ালি পার্টিতে দেখতে পাওয়া যায়। এরপর শেরশাহের প্রিমিয়ারেও একসঙ্গে দেখা যায় বলিউডের এই জুটিকে। এমনকী কোভিড-১৯ মহামারির সময়ও ভিকিকে প্রায়ই ক্যাটরিনার বাড়িতে যাতায়াত করতে দেখা গিয়েছিল। এবার সেই প্রেম অবশেষে পরিণতি পেতে চলেছে। স্বাভাবিকভাবেই খুশি ভিকি ও ক্যাটরিনা দু'জনেই।












Click it and Unblock the Notifications