ভিকি-ক্যাটরা কি এবার বিরাট-অনুষ্কার প্রতিবেশী হচ্ছেন! বিয়ের জল্পনার মাঝেই নয়া অ্যাপার্টমেন্ট চর্চায়

'বলিউডের বসন্ত' বললেই এই মুহূর্তে উঠে আসতে শুরু করেছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের নাম। আপাতত যা আলোচনা শোনা যাচ্ছে, তাতে ডিসেম্বর মাসে রাজস্থানের রনথম্বোরের কাছে একটি রিসর্টে বিয়ের পর্ব সারতে চলেছেন এই কাপল। এই লাভ বার্ডদের ইতিমধ্যেই রোকা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। পরিচালক কবির খানের বাড়িতে এই রোকা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তবে যাঁদের নিয়ে বিয়ের এত আলোচনা তাঁরা নিজেরাই এখনও বিয়ে নিয়ে কিছু জানাচ্ছেন না। ক্যাটরিনা মুখ খুলে ইতিমধ্যেই বলেছেন যে , গোটা ইস্যুটিই একটি রটনা মাত্র। এদিকে ,জানা যাচ্ছে মুম্বইতে নতুন অ্যাপার্টমেন্ট কিনছেন ক্যাট সুন্দরী ও ভিকি।

বিয়ের কার্ড কোথায়?

বিয়ের কার্ড কোথায়?

ভিকি-ক্যাটের জুটি তাদের বন্ধুদের ডিসেম্বরে মাসে নিজেদের ' খালি' রাখার কথা বলেছে, বলে জানা গিয়েছে। ভিকি বা ক্যাটরিনা কেউই এখনও বিয়ের আমন্ত্রণ পাঠাযননি বলেও খবর । তেব কেন এখনও কাউকে ক্যাট ভিকি নিমন্ত্রণ পত্র পাঠাননি, তা নিয়ে রয়েছে জল্পনা। মনে করা হচ্ছে , শেষ মুহূর্তে বিয়ের জায়গা পাল্টে নিতে পারেন ক্যাট ভিকি।

 নতুন বাড়ি

নতুন বাড়ি

জানা গিয়েছে ,ক্যাটরিনাকে বিয়ের পর নতুন একটি ভাড়ার অ্যাপার্টমেন্টে নিয়ে তুলতে চলেছেন ভিকি। ইতিমধ্যেই সেই অ্যাপার্টমেন্টের জন্য বহু পরিমাণ টাকা দিয়ে দিয়েছেন তিনি। স্বপ্নের এই বাড়িটি রয়েছে মুম্বইয়ের জুহুতে। জানা গিয়েছে, বরুণ সিংয়ের এই রিয়েল এস্টেটের জমির উপর অ্যাপার্টমেন্টটি নিয়েছেন ভিকিরা। প্রসঙ্গত কয়েকদিন আগেই রোকা সম্পন্ন হয়েছে ভিকি ও ক্যাটরিনার। এবার খবর তাঁদের ফ্ল্যাট নিয়ে। ফলে বিয়ের জল্পনা কার্যত নিশ্চিত হচ্ছে পর পর এই খবরের জেরে।

বিরাট -অনুষ্কা কি প্রতিবেশী?

বিরাট -অনুষ্কা কি প্রতিবেশী?

জানা গিয়েছে ভিকি ও ক্যাটরিনা তাঁদের যে নতুন বাড়ি সাজিয়ে তুলছেন সেই বাড়িতে ওই একই ফ্লোরে থাকেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাও। ফলে বলিউডের দুই তারকা অভিনেত্রী আপাতত একে অপরের প্রতিবেশী হতে চলেছেন বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে জুহুর রাজমহল এলাকায় অ্যাপার্টমেন্ট নিচ্ছেন ভিকি-ক্যাট।

খরচ কত?

খরচ কত?

রাজমহলে ভিকি ও ক্যাটরিনার এই ফ্ল্যাটের সিকিউরিটি ডিপোজিট ১.৭৫ কোটি টাকার আশপাশে। এমনই খবর রয়েছে সংবাদমাধ্যমে। ৫ বছরের জন্য এই ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছে। এই পাঁচ বছরে অর্থাৎ ৬০ মাসের মধ্যে প্রথম ৩৬ মাসে ভিকিদের এই বাড়ির ভাড়া হিসাবে প্রতি মাসে ৮ লাখ টাকা দিতে হবে। পরবর্তী ১২ বছরে দিতে হবে ৮.৪০ লাখ টাকা প্রতি মাসে। বাকি ১২ মাসে দিতে হবে ৮.৮২ লাখ টাকা প্রতি মাসে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+