ভিকি–ক্যাটরিনার বিয়েতে থাকছে একাধিক কড়া বিধি–নিষেধ, জানেন সেগুলি কি কি?
ভিকি–ক্যাটরিনার বিয়েতে থাকছে একাধিক কড়া বিধি–নিষেধ
প্রায় এক বছর নিজেদের সম্পর্ককে সকলের থেকে আড়ালে করে রাখার পর পরের সপ্তাহেই উদয়পুরে রাজকীয় বিয়ে সারছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বলিউডের এই বিগ ফ্যাট ওয়েডিংয়ের কাউন্টডাউন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এই বিয়ে নিয়ে প্রায় রোজই কোনও না কোনও নতুন খবর সামনে আসছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ভিকি ও ক্যাটরিনা তাঁদের বিয়েতে আসা অতিথিদের এনডিএ ধারায় স্বাক্ষর করাতে বাধ্য করাবেন।

বিয়ে নিয়ে রীতিমতো গোপনীয়তা বজায়
বিভিন্ন সূত্র ও ভিক-ক্যাটরিনার ঘনিষ্ট বন্ধুদের মাধ্যমে বিয়ের প্রস্তুতির টুকরো টুকরো খবর কানে আসলেও এখনও বলিউডের এই জুটি তাঁদের বিয়ে নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি। তবে বিয়ের এই তিনদিনের উৎসবকে ঘিরে ভিকি ও ক্যাটরিনা কড়া নিয়ম জারি করেছে। বিয়ের কোনও ছবি বা ভিডিও নয়, সোশ্যাল মিডিয়ায় লোকেশন প্রকাশ করা নয় সহ একাধিক নিয়ম রয়েছে এই বিয়েতে। যা দেখে মনে করা হচ্ছে যে ভিকি ও ক্যাটরিনা তাঁদের বিয়ে খুবই গোপনীয়তা বজায় রেখে করতে চলেছেন।

আসুন দেখে নিই এই রাজকীয় বিয়েতে কিসের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে
১) বিয়েতে কারা কারা অতিথি হিসাবে আসছেন তা প্রকাশ করা চলবে না।
২) বিয়ের কোনও ছবি তোলা যাবে না।
৩) সোশ্যাল মিডিয়ায় কোনও বিয়ের ছবি শেয়ারিং নয়।
৪) সোশ্যাল মিডিয়ায় বিয়ের লোকেশন জানানো চলবে না।
৫) যতদিন বিয়ের জন্য ঠিক করা হোটেলে অতিথিরা থাকবেন বাইরের জগতের সঙ্গে কোনও যোগাযোগ আকবে না।
৬) ওয়েডিং প্ল্যানার্সদের অনুমোদনের রই বিয়য়ের ছবি প্রকাশ করা হবে।
৭) বিয়ের জায়গায় কোনও রিলস বা ভিডিও বানানো যাবে না।

অতিথি তালিকায় কাটছাঁট
নতুন কোভিড-১৯ ভ্যারিয়েন্ট বিয়ের অতিথি তালিকার ওপর প্রভাব ফেলেছে। বেশ কিছু তারকা সহ ক্যাটরিনার পরিবারের সদল্যরা রাজস্থানে রওনা দেবেন এক-দু'দিনের মধ্যে। এই দম্পতি হয়ত অতিথি তালিকা থেকে অনেককে বাদ দিতে পারেন। কেন্দ্র সরকারের নয়া কোভিড বিধি অনুসরণ করা হবে এই বিয়েতে। তবে জানা গিয়েছে, ধামাকেদার বিয়েতে অতিথি হয়ে আসবেন করণ জোহর, আলি আব্বাস জাফর, রোহিত শেট্টি, সিদ্ধার্থ মালহোত্রা, ফারহা খান, অর্পিতা খান, বরুণ ধাওয়ান, নাতাশা দালাল সহ অন্যান্যরা। বর-কনে দুজনেই পরবেন সব্যসাচী মুখোপাধ্য়ায়ের ডিজাইন করা পোশাক।

বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত
সূত্রের খবর, ভিকি ও ক্যাটরিনা বিয়ের প্রস্তুতি নিয়ে অসম্ভব ব্যস্ত। খাবারের মেনু থেকে অতিথিদের তালিকা সহ সমস্ত ছোট ছোট বিষয়গুলি যাতে নিখুঁতভাবে হয় তারই প্রস্তুতি করছেন এই জুটি। রাজস্থানের সাওয়াই মাধোপুরের বারওয়ারা সিক্স সেন্সস রিসর্টে এই বিগ ফ্যাট ওয়েডিংয়ের ব্যবস্থা করা হয়েছে। শোনা গিয়েছে, মুম্বতেও গ্র্যান্ড রিসেপশনের ব্যবস্থা করা হবে।
খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia












Click it and Unblock the Notifications