বাজছে বিয়ের সানাই, কীভাবে পার হল ভিকি-ক্যাটরিনার 'প্রেম কি নাইয়া'?

বাজছে বিয়ের সানাই, কীভাবে পার হল ভিকি-ক্যাটরিনার 'প্রেম কি নাইয়া'?

হাজার ললনাদের মন ভেঙে শেষ পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক ভিকি কৌশল। পাত্রী হলেন সিনে দুনিয়ার শিলা ক্যাটরিনা কাইফ। রাজপুতানা রাজস্থানের সোয়াই-মাধোপুরের প্রাসাদে চলতি মাসের ৯ তারিখ বসতে চলেছে বিয়ের আসর। আর তা নিয়ে রীতিমত বজ্রআঁটি রাজারভূমে। একগুচ্ছ কড়া বিধিনিষেধ রয়েছে আমন্ত্রিতদের জন্যও। ভিকি-ক্যাটের পরিবারের লোকজনদের ৬ তারিখেই অনুষ্ঠান স্থলে পৌঁছে যাওয়ার কথা। এদিকে সূত্রের খবর, ১১ তারিখ পর্যন্ত বুক রাখা হয়েছে হোটেলের সব ঘর। তবে এখনও দুই পরিবারের তরফ থেকে অফিসিয়ালি প্রকাশ করা হয়নি কিছুই। দিন দুয়েক আগে অবশ্য প্রকাশ্যে এসেছে ক্যাটরিনার বোন ইসাবেলার ছবি। এককথায় এই মেগা ওয়েডিং নিয়ে বলিউডের জোশ হাই। তবে এতকিছুর মধ্যে একটাই প্রশ্ন, ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনা কাইফের লাভ স্টোরি ঠিক ট্র্যাকে এল কীভাবে?

কে প্রথম কাছে এসেছেন?

কে প্রথম কাছে এসেছেন?

কে প্রথম কাছে এসেছেন, কে প্রথম চেয়ে দেখেছেন? ভিকি না ক্যাটরিনা? এই গল্প জানতে এই মুহূর্তে মরিয়া সিনেপ্রেমীরা। গল্পের শুরু করণ জোহরের টক শো 'কফি উইথ করণ' থেকে। আয়ুষ্মান খুরানার সঙ্গে একটি এপিসোডে শো তে অতিথি হিসেবে এসেছিলেন ভিকি। সেখানেই করণ একটি ভিডিও ক্লিপে দেখান র‍্যাপিড ফায়ার রাউন্ডে একটি প্রশ্নের উত্তরে ভিকির সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন ক্যাটরিনা। এমনকি দুজনকে একসঙ্গে বেশ মানায় বলেও উল্লেখ করেছেন ক্যাট। আর যা শুনে রীতিমত অবাক হয়েছেন ভিকি। ব্যাস, সেখান থেকেই শুরু দুজনের কিউট কাহানি।

একসঙ্গে প্রথম ইন্টারভিউ

একসঙ্গে প্রথম ইন্টারভিউ

বলিউডের টক শো 'টেপ কাস্ট'-এ প্রথম একসঙ্গে ইন্টারভিউ দিতে দেখা যায় ভিকি কৌশল আর ক্যাটরিনাকে। যদিও এই শোয়ের কোনও হোস্ট ছিল না। কিন্তু দুজনের কথাবার্তা আর লাজুক হাসি থেকেই বি-টাউন বুঝেছিল, 'হাসি তো ফাসি' অর্থাৎ দুজনের মধ্যে একে অপরের প্রতি তৈরি হচ্ছে ভালোবাসা।

ভালোবাসার লুকোচুরি

ভালোবাসার লুকোচুরি

এইপর লাগাতার ডেট করেছেন ভিকি-ক্যাট। একাধিকবার হাতে হাত ধরে এই যুগলের ছবি ধরাপড়েছে পাপারাজ্জিদের ক্যামেরায়। কিন্তু প্রতিবারই মুখে কুলুপ এঁটেছেন দুজনে। এমনকি কপিল শর্মা শোতেও সুন্দর ভাবে নিজেদের সম্পর্কের কথা এড়িয়ে গিয়েছেন দুজনে। তবে গুঞ্জনের পালে হাওয়া লাগিয়ে সিনেগসিপে সামনে এসছে এই দুই লাভ বার্ডের একের পর এক প্রমান, তা সে ডিনার ডেট হোক বা লেট নাইট পার্টি।

দিওয়ালি সেলিব্রেশন

দিওয়ালি সেলিব্রেশন

চলতি বছর নিজেদের এক কাছের বন্ধুর বাড়ি আয়োজিত দিওয়ালি পার্টিতে দুজনকে এথনিক আউটফিটে ধুকতে দেখাগিয়েছিল। ওইদিন ওখানেই নাকি রোকা সেরিমনি সেরেছেন ভিকি-ক্যাট! এই খবর ছড়িয়ে পড়তে রীতিমত শোরগোল পড়ে যায় টিনসেল টাউনে। অবশ্য তাঁরা এ নিয়ে মুখ খোলেননি।

শুধু ভালো বন্ধু

শুধু ভালো বন্ধু

কয়েকদিনের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসছেন এই পাওয়ার কাপল, এই খবর নিয়ে এখন তোলপাড় বিনোদন জগত। কিন্তু এখনও পর্যন্ত ফ্যানেদের সরাসরি কোনও গুড নিউজ দেননি ভিকি কৌশল বা ক্যাটরিনা কাইফ কেউই। যতবার প্রশ্ন করা হয়েছে, ততবারই বলেছেন তাঁরা দুজনে খুব ভালো বন্ধু। তবে অবশেষে এই বন্ধুত্ব বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়াতে চলেছে, এই খবর নিশ্চিত হতেই ফ্যানেরা আনন্দ প্রকাশ করেছেন। কারণ কথায় আছে না, 'প্যায়ার দোস্তি হ্যায়'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+